ডেস্ক রিপোর্ট: আজ ১০ মে বুধবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়ে গেল ভাবনগর সাধুসঙ্গের ১০বছরপূর্তি ও ৪৫১তম আসর। বিকাল ৫টা থেকে অনুষ্ঠিত ভাবনগর সাধুসঙ্গের ৪৫১তম আসরে প্রাচীন বাংলার চর্যাপদের গান পরিবেশন করেন বরিশাল থেকে আগত শাহ আলম দেওয়ান, পাবনা থেকে আগত ফকির আবুল হাশেম, শরীয়তপুর থেকে আগত ইউসুফ মিয়া, নেত্রকোনা থেকে আগত চাঁন খাঁ বাউল, ফরিদপুর থেকে আগত আরিফ বাউল, মানিকগঞ্জ থেকে বাউল অন্তর সরকার এবং অন্যান্য অঞ্চল থেকে আগত শিলা মল্লিক, সাধিকা সৃজনী তানিয়া, জাকির চিশতি, সিদ্দিক বাউল প্রমুখ।
ভাবনগর সাধুসঙ্গের ৪৫১তম আসরে উপস্থিত ছিলেন বাংলাদেশের খ্যাতিমান কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বুদ্ধিজীবীগণ। এদের মধ্যে ছিলেন আলোকচিত্রের কবি বাংলা একাডেমির ফেলো নাসির আলী মামুন, নাট্যকার-নাট্যনির্দেশক ও বাংলা একাডেমির ফেলো মাসুম রেজা, সংগীতশিল্পী ও সংগীত শিক্ষক তপন মজুমদার, সাংবাদিক রুমি নোমান, কবি সরকার আমিন, কবি শোয়াইব জিবরান, কথাসাহিত্যিক-অনুবাদক ও ফোকলোরতাত্ত্বিক নূরুননবী শান্ত, কবি শাহেদ কায়েস, অধ্যাপক ড. সাইম রানা, চলচ্চিত্রকার সন্দীপ বিশ্বাস, সিলেটী নাগরীলিপি বিশারদ গবেষক মোস্তাফা সেলিম প্রমুখ। এছাড়া, ভারতের পশ্চিমবঙ্গ থেকে আগত চলচ্চিত্র নির্মাতা অনির্বাণ দত্ত আজকের সাধুসঙ্গে অংশগ্রহণ করেন।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments