সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুরে ১০২টি ইয়াবা ট্যাবলেটসহ জীবন মিয়া (২৬) নামে এক যুববকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে পাথর্শি ইউনিয়নের মোজাআটা গ্রামের এমএসবি-২ ইটভাটার সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক জীবন মিয়া ওই উপজেলার তেঘুরিয়া গ্রামের লাল মিয়ার ছেলে।
জেলা ডিবি-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, গোপন সংবাদ পেয়ে মোজা আটা গ্রামের এমএসবি-২ ইটভাটার সামনে থেকে ১০২টি ইয়াবা ট্যাবলেটসহ জীবন মিয়াকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।
চট্টগ্রাম অফিস: আগামী ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াতের অনুমতি দিয়েছে সরকার। ড. ইউনুস সরকারের সময়ে উপদেষ্টা রিজওয়ানা হাসানের করা রাতযাপনের নিষেধাজ্ঞা আর নেই। নতুন আদেশ অন ...
পঞ্চগড় প্রতিনিধি: হিমালয়ের কন্যাখ্যাত সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। ভোর ও সকালের দিকে শীতের আমেজ অনুভূত হচ্ছে। আজ (মঙ্গলবার ২৭ অক্টোবর) সকাল ৯টার দি ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৩ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সদরপুর উপজেলার দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নে প্রায় আট মাস ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। পদ্মা নদীর তলদেশ দিয়ে স্থাপন করা সাবমেরিন ক্যাবলে ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎহী ...
সব মন্তব্য
No Comments