ডেস্ক রিপোর্ট: নিউইয়র্কের মল্লি ইউনিভার্সিটির ম্যাডিসন থিয়েটারে ২৭ ও ২৮ জুলাই দুদিনব্যাপী চতুর্দশ উত্তর আমেরিকা বাংলা সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনে নান্দনিক সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে শিল্পকলা একাডেমি। প্রথমদিনের পরিবেশনায় ছিল কবি সৈয়দ শামসুল হকের 'আমার পরিচয়', কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 'বিপুল তরঙ্গ' এবং কবি কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতা অবলম্বনে নৃত্য কোরিওগ্রাফি। পরিবেশনায় অংশ নিয়েছেন একাডেমির নৃত্যশিল্পী এসকে জাহিদ ও জান্নাতুল ফেরদৌস লোটাস। 'বিশ্বায়নে নজরুল' শীর্ষক সেমিনারে অংশগ্রহণ করেন সৌম্য সালেক। দ্বিতীয় দিনে শিল্পকলা একাডেমির পরিবেশনায় ছিল নৃত্য কোরিওগ্রাফি 'লালনের ধ্যান' ও 'সোহাগ চাঁদ বদনী ধ্বনি' এবং কবিতা পাঠ। শিল্পকলা একাডেমির অনুষ্ঠান ভাবনা ও পরিকল্পনা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে শিল্পীদের সম্মাননাপত্র ও উত্তরীয় পরিয়ে দেয়া হয়। দুদিনের এ সম্মেলনে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের বরেণ্য সংগীত শিল্পী, নৃত্য শিল্পী ও কবি-সাহিত্যিকগণ।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments