ডেস্ক রিপাের্ট: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি মালয়েশিয়ার হাউজ অফ রিপ্রেজেনটেটিভের স্পীকারের আমন্ত্রণে আজ দুপুর ১২:৪৫ ঘটিকায় মালয়েশিয়ার কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
উক্ত সফরে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী মালয়েশিয়ার হাউজ অফ রিপ্রেজেনটেটিভের স্পীকার তান শ্রী জোহরি আব্দুলের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
স্পীকারের সফরসঙ্গী হিসেবে সংসদ সচিবালয়ের উপসচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন এবং মাননীয় স্পীকারের সহকারী একান্ত সচিব (উপসচিব) মো: জসিম উদ্দিন কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
উল্লেখ্য, কুয়ালালামপুর সফর শেষে স্পীকার তাঁর সফরসঙ্গীগণসহ আগামী ৭ জুলাই ২০২৪ তারিখে দেশে ফিরবেন।
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সকল নাগরিকের একটিই মূল পরিচয়-আমরা সবাই ‘বাংলাদেশি’। এখানে কোনো ‘আদিবাসী’ গোষ্ঠী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ‘সহায়ক পরিবেশ’ তৈরির বিষয়ে ঢাকার বার্তা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পৌঁছে দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।ক ...
স্টাফ রিপোর্টার: ঢাকার সাভারে একটি সন্দেহজনক বাড়ি ঘিরে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে সেখান থেকে বোমা ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এব ...
স্টাফ রিপোর্টার: চলতি ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। আগামী ২৭ আগস্ট, বুধবার বিকেলে এই অধিবেশন শুরু হবে।সংসদ সচিবালয় সূত্রে জানা ...
সব মন্তব্য
No Comments