ঠাকুরগাঁও থেকে মহশীন আলী: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।মঙ্গলবার (১৮ এপ্রিল) উপজেলার কাশিপুর ইউনিয়নের ছোট নুনতর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ছোট নুনতোর গ্রামের মকবুল হোসেনের ছেলে সিয়াম (১০) এবং মুক্তার হোসেনের ছেলে আল আমিন (১২)। তারা দুজনেই হাফেজিয়া মাদ্রাসার ছাত্র বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ আনুমানিক সকাল ১১ টায় দুই বন্ধু বাড়ি থেকে একটু দুরে পুকুরের পাশে খেলা করার সময় একজনের জুতা পানিতে পড়ে গেলে জুতাটি তুলতে গেলে গভীর পানিতে তলিয়ে যায়। অপর জন গামছার সাহায্যে বন্ধুকে পানি থেকে তুলে আনার চেষ্টা করলে সেও গভীর পানিতে তলিয়ে যায়।
পরে আশপাশের মানুষ টের পেয়ে পুকুরে নেমে তাদের খোঁজাখুঁজি করে এবং বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসকে খবর দিলে স্থানীয় ও ফায়ারসার্ভিস এর সহযোগিতায় দু`জনকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। এর আগে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকারনাইন কবির ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
তাৎক্ষণিক শোক সন্তপ্ত পরিবারকে শান্তনা ও কিছু আর্থিক সহায়তা প্রদান করে।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি দুঃখজনক, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments