স্টাফ রিপোর্টার: আগামী ১২ ফেব্রুয়ারির গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রের ভেতরে সাংবাদিক এবং নির্বাচন পর্যবেক্ষকদের মোবাইল ফোন বহনের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে ফলাফল সংগ্রহের জন্য স্থাপিত বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, নির্বাচন সংক্রান্ত তথ্য সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালনের স্বার্থে অনুমোদিত সাংবাদিক এবং নির্বাচন পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রের ভেতরে মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন। তবে ভোটের গোপনীয়তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রচলিত নির্বাচন বিধিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমকর্মী এবং পর্যবেক্ষকদের কার্যক্রমকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে তথ্য সংগ্রহে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন স্থানে একযোগে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
স্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে দেশের বেশকিছু অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই অবস্থায ...
বিশেষ প্রতিনিধি: দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রবাসী ও দেশে বসবাসকারী সবাইকে নিজ নিজ অবস্থান থেকে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশ ...
স্টাফ রিপাের্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩১০ মহিলা আসন-১২৩ সংরক্ষিত মহিলা আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ও জোটের মনোনীত একমাত্র প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ ...
স্টাফ রিপোর্টার: পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার (২৮ অক্টোবর, ২০২৬) সকালে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্র ...
সব মন্তব্য
No Comments