জাকির হোসেন আজাদী: রাজধানী ঢাকায় কর্মরত খুলনা জেলার সাংবাদিকদের সংগঠন খুলনা জেলা সাংবাদিক ফোরাম - এর কমিটি গঠন হয়েছে। সংগঠনের সভাপতি হয়েছেন প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার বিশেষ প্রতিনিধি খুলনার খ্যাতিমান সাংবাদিক ফসিহ উদ্দীন মাহতাব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জিটিভি’র সাবেক বিশেষ প্রতিনিধি সাজু রহমান।
বৃহস্পতিবার ( ৪ আগস্ট ) রাতে রাজধানীর একটি রেস্টুরেন্টে এই কমিটি ঘোষণা করা হয়।
খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সভাপতি ও নিউজ টোয়েন্টিফোর টিভির এক্সিকিউটিভ এডিটর এবং খুলনার সাংবাদিক অঙ্গনের পরিচিত মুখ সিনিয়র সাংবাদিক রাহুল রাহা এই কমিটি ঘোষণা করেন । আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে ১৯ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটি।
পূর্ণাঙ্গ এই কমিটিতে অন্যান্য পদে আছেন - সিনিয়র সহ-সভাপতি রিজভী নেওয়াজ (চ্যানেল আই), সহ-সভাপতি পার্থ প্রতিম ভট্টাচার্য (ডেইলি স্টার), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মুয়াজ (খোলা কাগজ), অর্থ সম্পাদক জাকির হোসাইন (দৈনিক আজকালের খবর), সাংগঠনিক সম্পাদক তরিক ইসলাম (দেশ টিভি), দপ্তর সম্পাদক জোনায়েদ আলী সাকী (সময় নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম (বাংলাদেশ প্রতিদিন), নারী বিষয়ক সম্পাদক ফারজানা লাবনী (সাবেক কালের কণ্ঠ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ আশিক (ডিবিসি), জনকল্যাণ সম্পাদক শেখ তৌফিকুর রহমান ওরিন (বণিক বার্তা)।
যারা সদস্য আছেন- মোহাম্মদ মুস্তাফিজুর রহমান (নিউএজ), নিখিল ভদ্র (কালের কণ্ঠ), তৌহিদুর রহমান (বাংলানিউজ), হাবিব রহমান (নয়া দিগন্ত), সফিকুল ইসলাম রাসেল (ডেইলি বাংলাদেশ), রাজু আহমেদ (দেশ টিভি), তৌফিক মাহমুদ মুন্না (দেশ টিভি)।
এই সংগঠনের উপদেষ্টার দায়িত্ব পালন করবেন- তপন বিশ্বাস (জনকণ্ঠ), আনোয়ার আল দ্বীন (ইত্তেফাক), রাহুল রাহা (নিউজটোয়েন্টিফোর টিভি), দীপ আজাদ (নাগরিক টিভি), এনায়েত ফেরদৌস (নিউজ টুডে), সৈয়দ শফি (আজকালের খবর), জাকির হোসাইন (সমকাল), এস এম আবু সাইদ (আজকের সংসদ)।
কমিটি ঘোষণার পর সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের উপদেষ্টা এবং খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সভাপতি রাহুল রাহা বলেন, এই কমিটি গতানুগতিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। খুলনা তথা দক্ষিণাঞ্চলের সমস্যা এবং সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরতে এই কমিটি কার্যকরী ভূমিকা পালন করবে। মফস্বলের জনপ্রতিনিধি এবং সাংবাদিকদের সাথে একটি সেতুবন্ধন তৈরিতেও কাজ করবে এই ফোরাম।
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি এর সভাপতিত্বে মঙ্গলবার (৪ আগষ্ট) সংসদ ভবনের কেব ...
স্টাফ রিপোর্টার: আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পু ...
আন্তর্জাতিক ডেস্ক: দিল্লিতে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল বক্তব্যকে ঘিরে ভারতের অবস্থান স্পষ্ট করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত জ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, স ...
সব মন্তব্য
No Comments