বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল মিল এলাকায় অবৈধ ভাবে ট্রলিতে করে আখ পরিবহণের অপরাধে রিপন বিশ্বাস (৩৫) নামের একজনকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসে কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।
আজ শনিবার দুপুরে গোপালপুর-আব্দুলপুর সড়কের বাহাদিপুর এলাকায় উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও নির্বাহী মেজিস্ট্রেট শাম্মী আক্তার এই আদেশ দেন।
নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ুন কবীর জানান, নান্দরায়পুর গ্রামের নিপেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে রিপন কুমার বিশ্বাস একটি পাওয়ার ট্রলিতে আখ বোঝাই করে আব্দুলপুর এলাকায় অবৈধভাবে চালিত পাওয়ার ক্রাশার মালিকের কাছে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল। বাহাদিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেট শাম্মী আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন চিনিকল এলাকায় আখ পরিবহন ও গুড় মাড়াই সম্পুর্ন নিষিদ্ধ। আইন অমান্য করায় রিপন বিশ্বাসকে দন্ডাদেশ দেওয়া হয়।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন (ইসি)’র প্রতিনিধি দল বৈঠক করেছেন।আজ মঙ্গলবার স ...
স্টাফ রিপোর্টার: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম বঙ্গভবনে তাঁর কার্যক্রম শুরু করেছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি এ প্রথম কার্যক্রম শুরু করেন।তিনি আজ সকাল সোয়া ১১টায় বঙ্গভবনে পৌঁছালে ...
স্টাফ রিপোর্টার: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে আজ ২৮ জুলাই সকাল ৬টায় পশ্চিমবঙ্গ-উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে। বর্তমানে ...
বরিশাল অফিস: বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু মারা গেছেন।সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল ...
সব মন্তব্য
No Comments