ডেস্ক রিপোর্ট: ভ্যাট বাকি থাকায় পেট্রোবাংলার সব ব্যাংক অ্যাকাউন্ট অপরিচালনযোগ্য বা ফ্রিজ করেছে এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) ভ্যাট।
পেট্রোবাংলার সব ধরনের অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশনা দিয়ে ২৯’জুন ব্যাংকগুলোতে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের অধীন এ সংস্থাটি। চিঠিতে বলা হয়েছে, ভ্যাট বাবদ পেট্রোবাংলার কাছে সরকারের পাওনা রয়েছে ৯৯৪ কোটি ২৪ লাখ টাকা। এ ছাড়া তাদের অ্যাকাউন্টে কোনো টাকা থাকলে তা কেটে এনবিআরের অ্যাকাউন্টে জমা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
ভ্যাট কর্মকর্তারা জানিয়েছেন, ভ্যাট ও সম্পূরক শুল্ক বাবদ পেট্রোবাংলার কাছে অনেক টাকা রাজস্ব আটকে আছে। দুই প্রতিষ্ঠানের মধ্যে কিছু বিষয়ে হিসাব নিয়ে মতবিরোধ রয়েছে। যেগুলো নিয়ে নিরীক্ষা, শুনানি চলছে। কিন্তু ৯৯৪ কোটি টাকা পাওনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলেও পেট্রোবাংলা সেটি পরিশোধ করছে না। বারবার তাগাদা দেওয়ার পরও তারা টাকা পরিশোধের কোনো উদ্যোগ নেয়নি। তাই বাধ্য হয়ে অ্যাকাউন্ট ফ্রিজ করে টাকা কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এলটিইউ, ভ্যাট।
তবে পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান গণমাধ্যমকে বলেন, অ্যাকাউন্ট ফ্রিজ করার বিষয়ে তিনি কিছু জানেন না। সর্বশেষ গত অর্থবছরের এপ্রিল পর্যন্ত পেট্রোবাংলার কাছে বকেয়া ভ্যাটের পরিমাণ ২২ হাজার ৯৭৭ কোটি টাকা।
-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, স ...
রাজশাহী অফিস: সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে ...
ডেস্ক রিপোর্ট: দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরের প্রথম ছয় মাসে অন্তত ৩ হাজার ৪০০ শিশু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে শিশু সুরক্ষা নিয়ে কাজ করা জাতীয় প্ল্যাটফর্ম মুন এলার্ট (MU ...
স্টাফ রিপোর্টার: ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনে গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ ...
সব মন্তব্য
No Comments