কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,১৫এপ্রিল।। পটুয়াখালীর কলাপাড়ায় ডিম প্রতি ১ টাকা করে খাজনা দিতে হবে ব্যবসায়ীদের। ইজারাদারদের এমন চাপ ক্রমান্বয়ে বেড়ে চলেছে। এ কারনে গত দুই দিন ডিম বিক্রি বন্ধ রেখেছেন তারা। এতে সাধারন সাধারন মানুষ পড়ে ভোগান্তিতে। তাই এর প্রতিকার চেয়ে স্থানীয় ডিম ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন করেছেন।
ডিম ব্যবসায়ীরা জানান, তারা অন্যান্য ব্যবসার সাথে হাঁস-মুরগীর ডিম বিক্রি করে আসছেন। ডিমের জন্য কোথাও কোন আলাদা খাজনা দিতে হয় তা তারা কোন দিন শোনেননি। সম্পীতি নাঈম কসাই নামে খাজনা আদায়কারী প্রতি পিস ডিমে এক টাকা এবং প্রতিপিস মুরগীতে পাঁচ টাকা করে দাবী করে আসছে।
ব্যবসায়ীরা আরও জানান, একটি ডিমে এক টাকার বেশী লাভ করা যায় না। তার উপর নষ্ট কিংবা ভেঙ্গেও যায়। এত কিছুর পর ডিম প্রতি এক টাকা করে খাজনা দিতে হলে এ ব্যবসা বন্ধ করা ছাড়া কোন উপায় থাকবে না।
এদিকে যে যে রকম পারে সে সেরকম জোর-জুলুম করে খাজনা উঠিয়ে যাচ্ছে। এতে গ্রামের অনেক কৃষক ভয়ে কলাপাড়া পৌর এলাকায় পন্যসামগ্রী নিয়ে আসেন না বলে অভিযোগ রয়েছে।
আ.মান্নান নামে এক ডিম ব্যবসায়ী জানান, উপজেলা নিবার্হী কর্মকর্তার কাছে এর প্রতিকার চেয়ে একটি লিখিত অভিযোগ দেয়ায় শনিবার সরেজমিনে এসে সে ডিমের খাজনা বন্ধ করে দেয়।
তবে কলাপাড়া বাজার ইজারাদার ছালাম সরদার সাংবাদিকদের জানান, বিষয়টি ফয়সালা করে দিচ্ছি, কোন সমস্যা হবে না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন বলেন, ডিম ব্যবসায়িদের অভিযোগ পেয়ে সরেজমিনে বাজার পরিদর্শন করেছি। এ বিষয়ে পৌর মেয়রের সাথে কথাও বলেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বাঁশ কাটাকে কেন্দ্র করে রনি (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। এ সময় তার বাড়িঘরে হামলা চা ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ায় অসহায় ও অসচ্ছল ১১ পরিবারের মাঝে নতুন সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।মানবপ্রেমী প্রফেসর শফিকুর রহমানের অর্থায়নে ও ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের উদ্যো ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালে কোস্টগার্ডের জাহাজের ধাক্কায় পাঁচটি স্পিডবোড ডুবিসহ খাদ্য গুদামের তিনশ' মেট্রিক টন গম বোঝাই জাহাজের তলা ফেটে গেছে। এতে প্রায় দুই ট্রাক গম ভিজে গেছে। তাৎক্ষণিক ক্ষতি ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: হাঁটতে বের হয়ে মোটরসাইকেলের চাঁপায় সজল কুমার চক্রবর্তী (৬০) নামের এক আইনজীবী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে এ মর্মান্তিক ঘটনায় নিহত সজল কুমার চক্রবর্তী (৬০) বরিশ ...
সব মন্তব্য
No Comments