মো.পাভেল ইসলাম রাজশাহী: আগামী ১৮ অক্টোবর শেখ রাসেল দিবসকে জাতীয় ঐক্যের প্রতীক ও আগামী দিনের শিশুদের জন্য নিরাপদ স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে "লুটেরাদের বাংলাদেশ নয়,বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই" স্লোগানকে সামনে রেখে আয়োজিত সমাবেশ সফল করতে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে রাজশাহী প্রেসক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলা।
এই সভায় বক্তব্য রাখেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দিন মিন্টু। আর উপস্থিত ছিলেন সদস্য মো.সাগর নোমানী,সাজেদুল হক টিটু, আরিফুল ইসলাম,জুবায়ের হোসেন রাজন,হাসানুজ্জামান হাসান,শামিউল,সালাউদ্দিন আহমেদ,হাবিবা খাতুন,শাহেদ সনু,হারুনুর রশীদ,বকুল,মৌসুমীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সংগঠনের নেতারা আগামী ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার সিদ্ধান্ত নেন।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার একটি এলাকায় খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসা একটি মেছো বিড়ালকে আটক করেছে স্থানীয়রা। পরে প্রাণীটির গলায় রশি বেঁধে রাখা হলে সেটিকে একনজর দেখতে উৎসুক মা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
সব মন্তব্য
No Comments