ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া শহরের পরিবেশ রক্ষা ও বিভিন্ন ঐতিহ্যবাহী স্থানের সৌন্দর্য্য বর্ধনে কাজ করে যাওয়া সামাজিক সংগঠন “ভোরের সাথী” এর প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হক ও সহ-সভাপতি ইকবাল হোসেন চন্দর’র আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৭টায় স্থানীয় লোকনাথ দিঘীর টেংকের উত্তরপার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সহ-সভাপতি জাহাঙ্গীর কবীর খান দুলালের সভাপতিত্বে ও বিআরডিবি’র সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আবু কাউসারের সঞ্চালনায বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক আব্দুল্লাহ ভূইয়া, উপদেষ্টা তাজ মোঃ ইয়াছিন, কোষাধ্যক্ষ সুভাষ চন্দ্র দাস, চেম্বার অব কমার্সের পরিচালক বাবুল মিয়া, সাবেক পৌর কাউন্সিলর শাহ আলম খন্দকার, সাবেক রেড ক্রিসেন্ট সেক্রেটারী এডভোকেট এমদাদুল হক চৌধুরী, সমাজসেবী মাঈন উদ্দিন খাজা, টেংকেরপাড়ে জামে মসজিদের সাবেক সাধারন সম্পাদক এম.এ. নাসের বাহার, সাবেক কাউন্সিলর খবির উদ্দিন প্রমূখ। এ সময় বক্তারা, বিশিষ্ট সমাজসেবী মরহুম নাজমুল হক ও ইকবাল হোসেন চন্দন এর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং পরিবেশ রক্ষা ও শহরের সৌন্দর্য্য বর্ধনসহ মানব কল্যানে তাদের কাজ করে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতিচারণ করেন। দোয়া পরিচালনা করেন টেংকেরপাড় জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম। অনুষ্ঠানে শহরের বিশিষ্টজন সহ নানা শ্রেণী পেশার মানুষ ও ভোরের সাথী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মহামারী করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে মোঃ নাজমুল হক (৬৫) ও মোঃ ইকবাল হোসেন চন্দন (৫৭) চিকিসাধীন অবস্থায় মারা যান।
স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮ সাল) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা বর্তমানে যুগ্মসচিব পর্যায়ে কর্ ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'আজকের শিশুরা যদি আগামী দিনে নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।'আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ ...
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
সব মন্তব্য
No Comments