কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় আলাউদ্দিন (৪৬) নামের এক রং মিস্ত্রী খুন হয়েছে। পুলিশ খবর পেয়ে সোমবার রাতে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের দক্ষিন বড় বালিয়াতলী গ্রামে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মৃতের ভাতিজার নজরুল ইসলাম নান্নু ও তার ছেলে রিফাতকে আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরে ভাতিজার সঙ্গে তাদের বাড়ির অভ্যন্তরীন বিষয় নিয়ে বিরোধ থাকায় এ হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে দাবি স্বজনদের।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.মোস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় ওইরাতে নিহতের স্ত্রী সেফালী বেগম কলাপাড়া থানায় আটককৃত দুইজন সহ অজ্ঞাত ৬ জনের নামে একটি অভিযোগ দায়ের করেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments