বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃহল ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা আজ ৩ জানুয়ারি মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস কমিটির সভাপতি অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার এবং ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহান আলী বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ড জোরদার করার উপর গুরুত্বারোপ করে বলেছেন, সহশিক্ষামূলক কার্যক্রম শিক্সঅর্থীদের মানবিক মূল্যবোধ সম্পন্ন দক্ষ মানবসম্পদে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে নিয়মিত অনুশীলনের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, এই প্রতিযোগিতা আগামী ১৪ জানুয়ারি ২০২৩ পর্যন্ত চলবে।
স্টাফ রিপোর্টার: টানা দুটি বিশ্বকাপ ফাইনালে খেলেছে ফ্রান্স। ২০১৮ সালে চ্যাম্পিয়ন, ২০২২ সালে রানার্সআপ। হ্যাটট্রিক ফাইনালে ওঠার হাতছানি ছিল তাদের সামনে। কিন্তু ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছ ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের ৭ দিন পর অবশেষে মুখ খুললেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে ১-০ গোলে হারের পর সংবাদ সম্মেলনেই দুইবার কান্নায় ভেঙে পড ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
সব মন্তব্য
No Comments