ডেস্ক রিপোর্ট: আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে - রে তুই আল্লাহ ... মাঝি বাইয়া যাও রে ... আমার কাঙ্খের কলসি ... প্রাণ সখিরে বাবলা বনের ধারে ধারে ... আমার বাড়ি যাইও বন্ধু ... অসংখ্য কবিতাও গানের স্রষ্টা আবদুল হাই মাশরেকীর ৩৬ তম মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার । ১৯৮৮ সালের এই দিনে তিনি মারা যান ।
আবদুল হাই মাশরেকী ১৯০৯ সালের ১ এপ্রিল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কাঁকনহাটি গ্রামে জন্মগ্রহণ করেন । শৈশব থেকেই গান ও কবিতা রচনা করতেন তিনি । বাংলা সাহিত্যে তিনি প্রথম হত্যা ও সন্ত্রাসের বিরুদ্ধে কবিতাকে প্রতিবাদের হাতিয়ারে পরিণত করেছেন ।
এই উপলক্ষে বিভিন্ন সংগঠন অনুষ্ঠানের আয়োজন করেছেন । কবির নিজ জন্মভূমিতে দুপুর ১২ টায় ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ ও আবদুল হাই মাশরেকী পরিষদ এর যৌথ উদ্যোগে এক স্মরণসভা , সমাধি জিয়ারত , কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে । উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকবেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিন সাত্তার । আগামী শনিবার ৭ ডিসেম্বর ২০২৪ বিকেল ৪ টা ঢাকায় জনপ্রশাসন পত্রিকা কার্যালয়ে কবি স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে । এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বিশিষ্ট নাট্যশিল্পী ও আবৃত্তিকার শংকর সাওজাল ।
উল্লেখ্য , লোককবি আবদুল হাই মাশরেকীর ' আল্লাহ্ মেঘ দে পানি দে ছায়া দেরে তুই আল্লাহ .... ' অমর গান আজও বাংলার মানুষের কাছে জনপ্রিয় । তাঁর গ্রন্থগুলোর মধ্যে আধুনিক কাব্য " কিছু রেখে যেতে চাই ” , “ হে আমার দেশ ' , ‘ দেশ দেশ নন্দিতা , ' ' মাঠের কবিতা মাঠের গান ' , ' কাল নিরবধি ' ; গীতিনাট্য ও কাব্য ' ভাটিয়ালী ' ; পুঁথি কাব্য ' হযরত আবু বকর ( রা . ) , খণ্ড কাব্য ' অভিশপ্তের বাণী ' , পালাগান ' রাখালবন্ধু ' , ' জরিনা সুন্দরী ' , পল্লিগীতিকা ' ডাল ধরিয়া নুয়াইয়া কন্য।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments