৫ দফা দাবিতে পরিবহন ও সেতু মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি পেশ

প্রকাশ : 28 Nov 2021
৫ দফা দাবিতে পরিবহন ও সেতু মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি পেশ

স্টাফ রিপোটার: সকল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস দেয়ার বিধান কর, নিরাপদ সড়ক চাই, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, জ্বালানী তেল ও দ্রব্যমূল্যের দাম কমাও, বর্ধিত বাস-লঞ্চ ভাড়া প্রত্যাহারের দাবিতে পরিবহন ও সেতু মন্ত্রণালয় বরাবর প্রগতিশীল ছাত্র জোটের স্মারকলিপি পেশ।

আজ (২৮ নভেম্বর ) বেলা ১২টায় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য থেকে প্রগতিশীল ছাত্র জোটের সমাবেশ পরবর্তি মিছিল সচিবালয়ে এসে পরিবহন এবং সেতু মন্ত্রণালয় বরাবর একটি স্মারকলিপি পেশ করেন। সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক দীপক শীলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি, প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক মোঃ ফয়েজ উল্লাহ। সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন প্রিন্স, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী) নেতা প্রগতি বর্মনসহ প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করায় সাধারণ মানুষের ˆদনন্দিন জীবনে যেমন প্রভাব পরেছে, তেমনি ক্ষতিগ্রস্থ হয়েছে শিক্ষার্থীরাও। একদিকে দ্রব্যমূল্যের উধর্źগতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি অন্যদিকে করোনা মহামারির ফলে মানুষের অর্থনৈতিক সংকট ঘনীভূত হয়েছে।

সম্পর্কিত খবর

;