ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥সড়কের ফুটপাতে পথচারীদের নির্বিঘ্নে চলাচল করতে ঢাকা-সিলেট ও কুমিল্লা মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড়ের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে সিলেট রিজিওন’র ব্রাহ্মণবাড়িয়ায় খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পযন্ত একটানা খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসুর নেতৃত্বে মহাসড়কের দু’পাশে সরকারি জায়গা দখল করে অবৈধ ভাবে গড়ে উঠা ফুটপাতের প্রায় অর্ধশতাধিক অস্থায়ী দোকান-পাট উচ্ছেদ করা হয়। এসময় হাইওয়ে পুলিশ যাত্রীবাহী বাসগুলো নিদিষ্ট স্থান থেকে যাত্রী উঠানামা করতে চালক ও সহকারীদের নির্দেশনা দেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু জানায়, মহাসড়কের পাশে কোন ফুটপাত বসতে দেয়া হবে না। বিশ্বরোড মোড়ের বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ঢাকা-সিলেট ও কুমিল্লা মহাসড়কের যানচলাচল স্বাভাবিক রাখতে, ঈদে মানুষ নির্বিগ্নে নিরাপদে বাড়ি যেতে পারে এ জন্য এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হচ্ছে। যানজট নিরসন করতে খাঁটিহাতা হাইওয়ে পুলিশ অক্লান্ত ভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, স্থাপনা উচ্ছেদের পর পুনরায় যাতে দোকানপাট বসতে না পারে সেজন্য পুলিশি ব্যবস্থা নেয়া হয়েছে। উচ্ছেদ অভিযানের সময় উপস্থিত ছিলেন খাঁটিহাতা হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর আনোয়ার হোসেন, এসআই মোঃ আলমগীর, এএসআই সালামসহ সঙ্গীয় ফোর্স।
স্টাফ রিপোর্টার: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে হজযাত্রীদের যাত্রা অব্যাহত রয়েছে। সর্বশেষ হজ বুলেটিন অনুযায়ী শনিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৮৬টি ফ্লাইটে ৩৪ হাজার ৫৫ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় আগামী কয়েক দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটির ঝড় সতর্কীকরণ কেন্দ্র থ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদ-এর আজকের অধিবেশন বিকেল ৩টায় শুরু হবে। রবিবার (১৩ বৈশাখ ১৪৩৩) অনুষ্ঠিতব্য এই বৈঠকের জন্য দিনের কার্যসূচি প্রকাশ করেছে সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং।
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে দেশের আন্তঃজেলা ও দূরপাল্লার বাসযাত্রীদের জন্য নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম ম ...
সব মন্তব্য
No Comments