রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর শুক্রবার বেলা সাড়ে ১০টায় আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সরদার,পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সুব্রত লাল কুন্ডু। এছাড়াও বক্তৃতা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও যুবলীগ নেতা মু.মুন্তাকিম লস্কর কায়েস, যুবলীগ নেতা মহসিন রেজা,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ,পৌর যুবলীগ নেতা সিরাজুল ইসলাম মিঠু,ছাত্রলীগ নেতা মনির হোসেন প্রমুখ। আলোচনা শেষে পৌর শহরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও যুবলীগ নেতা সুমম রায় সুমনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক হোসেন বেপারী,প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েল,সাধারণ সম্পাদক সুজন মোল্লা,যুবলীগ নেতা দুলাল তালুকদার,তপু খান,মশিউর রহমান সুমন,উজ্জ্বল তালুকদার,স্বপন মাঝী,পৌর যুবলীগের নেতা মাসুম বিল্লাল,উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জোবায়ের আহম্মেদ রুথেন,ছাত্রলীগ নেতা ফজলে রাব্বী,মিজানুর রহমান,পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন প্রমুখ। প্রসঙ্গত ১১ নভেম্বর বানারীপাড়ার সৈয়দকাঠি ইউপি নির্বাচন হওয়ায় ওই দিন যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুধু কেক কাটা হয়।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সরকার প্রধানকে স্বাগত জানানোর জন্য ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। কূটনৈতিক সূত্র জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক ...
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরায় কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি এবং বাংলাদেশে নিযুক্ত ন ...
স্টাফ রিপোর্টার: উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আর ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
সব মন্তব্য
No Comments