মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় সাংবাদিক সোহানুর রহমান সোহানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে পুঠিয়া উপজেলা পরিষদের সামনে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে প্রেসক্লাবের সভাপতি বিজয় ঘোষের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সাবেক এমপি মুক্তিযুদ্ধা অধ্যাপক আবুল হোসেন,বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের পুঠিয়া শাখার সভাপতি স্বপন কুমার নিয়োগী,পুঠিয়া পৌরসভার ওয়ার্ডের কাউন্সিলর জয়নাল আবেদীন,শিক্ষক আবুল কালাম আজাদ,সাংবাদিক আরিফ সাদাত দৈনিক নয়াদিগন্ত,মোঃ শাহনেওয়াজ দৈনিক আজকের পত্রিকা,মোহাম্মদ আলী দৈনিক যায়যায়দিন,জামাল দিন সুমন নুতুন প্রভাত, আমিরুল রুমি বাংলাদেশ বার্তা,মিলন সরকার,আকাশ ঘোষ সোনার দেশ,নজমুল ইসলাম ঠান্টু রাজশাহী প্রতিদিন,নাহিদ হাসান,ইমন আলীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন ।
মানববন্ধন সঞ্চালনা করেন পুঠিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বজলুর রশিদ এবং স্বাগত বক্তব্য দেন সাংবাদিক সোহানুর রহমানের পিতা মোঃ আনোয়ার হোসেন।
উল্লেখ্য, রাজশাহীর পুঠিয়ার সৈয়দপুরে ঈদ মাঠ সাজানোর বিষয়কে কেন্দ্র করে একই গ্রামের দুই গ্রুপের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় সাংবাদিকসহ ৯ জন আহত হয়েছে। শনিবার সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার সৈয়দপুর বাজারে এই ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলে গিয়ে জানা গেছে,ঈদের নামাজ শেষে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার সৈয়দপুর বাজার ঈদগাঁ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তোফাজ্জাল হোসেন বক্তব্য দেওয়ার সময় আলম সরদার বাধা দেয়। সে সময় জিন্না হাজীর ছেলেরা সহ কয়েকজন হট্টগোল শুরু করে,সে সময় শান্ত,ফাইম,জয় সহ কয়েকজন কে মারধর করে। তারপর সবাই চলে যায়।
তারপর সাংবাদিক সোহানুর রহমান বাজারে যাওয়ার সময় তাকে অর্তকিত ভাবে মারধর করে পায়ের হাটু ভেঙ্গে দেয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর দফায় দফায় একই গ্রামের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘষের ঘটনা ঘটে। এতে কয়েক জন আহত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতরা হলেন- সাংবাদিক সোহানুর রহমান (২২), ঈমন (২৫), হৃদয় (২২), নাজিম (৫৫), তুফান (৫৫), সেলিম (৩০), ফজলুর রহমান (৫৫) সবুজ (৩৪) এবং রকি (১৯) আহত হয়।
তাদেরকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments