স্টাফ রিপোটার: বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে আর্থিক সংকটের কারনে নতুন করে ২ লাখ ইভিএম কেনার প্রকল্প আপাতত হচ্ছে না। আজ নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম এ কথা জানিয়েছেন।।
রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচনি ব্যবস্থায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার বৃদ্ধি এবং টেকসই ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্প বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা ও পর্যালোচনা করে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারের সামর্থ্য বিবেচনায় আপাতত প্রক্রিয়াকরণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে এটা রান করবে না, পরবর্তী সময়ে হয়তো রান করবে।
প্রকল্প না হলে কতগুলো আসনে ইভিএম দিয়ে নির্বাচন হবে এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, নির্বাচন কমিশন তার রোডম্যাপে বলেছিল; যদি নতুন ইভিএম কিনতে পারে তাহলে সর্বোচ্চ ১৫০টি আসনে ইভিএমে ভোট হবে। নতুন ইভিএম না পেলে বিদ্যমান ইভিএম মেশিন দিয়ে যত আসনে ভোট করা সম্ভব সেটা করা হবে। এই সিদ্ধান্ত আগেই জানানো হয়েছে। এখনও সেটা বহাল রয়েছে। কমিশন সরকারের এই সিদ্ধান্ত রোববার জানতে পেরেছে।
তিনি বলেন, আগেই বলা হয়েছে আমাদের হাতে যত ইভিএম রয়েছে তা নির্বাচনে ব্যবহার করা হবে। সেক্ষেত্রে ৫০টা থেকে ৭০টা আসনে হতে পারে। কোয়ালিটি চেক করে বলা যাবে বাস্তবে কতটিতে ইভিএম করা যাবে। ইসির কাছে দেড় লাখ ইভিএম মেশিন রয়েছে। এরমধ্যে কিছু হয়তো সচল নাও থাকতে পারে। সেগুলোর গুণগত অবস্থা যাচাই করে তা নিয়ে নির্বাচন করা হবে।
নির্বাচন কমিশন আগামী নির্বাচনকে সামনে রেখে ইভিএম কিনতে গত ১৯ অক্টোবর ৮ হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকার একটি প্রকল্প প্রস্তাব তৈরি করে পরিকল্পনা কমিশনে পাঠায়।
স্টাফ রিপোর্টার: ঢাকার গুলশানে পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং তার স্ত্রী নাইমা ইমরানকে হাসপাতালে ভর ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শিকল ভাঙার উদ্দেশ্য কেবল একটি স্বৈরাচারী বা নিপীড়নমূলক ব্যবস্থার অবসান ঘটানো নয়; বরং এমন একটি শিকলবিহীন গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠান ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থান-২০২৪-এর শহীদদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬ আগস্ট) বাদ জোহর জাতীয় ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। একাধিক প্রার্থী থাকলে ওই দিন দুপুর ২টা থেকে বি ...
সব মন্তব্য
No Comments