কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ১০ জেলেকে অর্থদন্ড দেয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তাদেরকে গভীর সমুদ্রের চর বিজয় সংলগ্ন এলাকা থেকে আটক করে নৌ-পুলিশ। আটকৃত জেলেরা হলো আমির হোসেন, রিয়াজ ফরাজী, জাকির হোসেন, তারেক সরদার, মনির আকন, আজু, মাসুদ, মামুন, বাসু ও সিদ্দিক। ওই রাতেই এসব জেলেদের কাছ থেকে ৭৪ হাজার টাকা অর্থদন্ড আদায় করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা। নিষেধাজ্ঞা কালীন সময়ে সাগরে মাছ শিকার করবেনা বলে মুচলেখা দিলে তাদের ছেড়ে দেয়া হয়।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাড়ির অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তবে তাদের এ অভিযান অব্যহত থাকবে বলে তিনি সাংবাদিকদের জানান।
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্য হওয়ার আশা কার্যত ভেঙে গেল বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনির। জোটটির সনদের ভৌগোলিক অবস্থানগত শর্ত পূরণ করতে না পারায় এই দুই দেশের পূর্ণ স ...
স্টাফ রিপোর্টার: পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি সংস্থা হিসেবে গড়ে তোলা হচ্ছে, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ম ...
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
সব মন্তব্য
No Comments