ডেস্ক রিপোর্ট: আজ ২৪ সেপ্টেম্বর বিকাল ৪.৩০ মিনিটে ইরানের মাশা আমিনি হত্যার বিচার ও মোল্লাতন্ত্রের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনের সাথে সংহতি জানিয়ে সমাবেশ করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বজলুর রশীদ ফিরোজ, সাধারণ সম্পাদক, বাসদ,কেন্দ্রীয় কমিটি। মনীষা চক্রবর্তী - সাংগঠনিক সম্পাদক,সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, ভাস্কর রাশা, নাসির উদ্দিন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, রুখসানা আফরোজ আশা,দপ্তর সম্পাদক, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, মুক্তা বাড়ৈ - সভাপতি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটি। সুস্মিতা মরিয়ম- সংগঠক, বিজ্ঞান আন্দোলন মঞ্চ। সংহতি সমাবেশে বক্তারা বলেন, ইরানে মাশা আমিনি হত্যার প্রতিবাদে ইরানের গণতান্ত্রিক চেতনা সম্পন্ন সকল মানুষ আন্দোলন গড়ে তুলেছেন। সেই আন্দোলন দমন করতে ইরানের সরকার আন্দোলনকারীদের উপর দমন - পীড়ন চালাচ্ছে। বেসরকারি হিসেবে ৫০ এর অধিক মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। দমন পীড়ন চালিয়েও আন্দোলনকে স্তিমিত করা তো যাচ্ছেই না বরং ৮০ টির মত শহরে ছড়িয়ে পড়ছে আন্দোলন। বিশ্বের বিভিন্ন দেশে দেশে গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষও এই নৈতিক আন্দোলন এ সংহতি জানিয়েছেন।
দীর্ঘ প্রায় ৪৩ বছর ধরে কথিত শরীয়াহ শাসনে ইরানে নারীদের উপর চলছে চূড়ান্ত নির্যাতন-নিপীড়ন। ধ্বংস করা হয়েছে পারস্য সভ্যতার সকল প্রগতিশীল উপাদান। নৈতিক পুলিশ নামক বাহিনী গঠন করে নারীকে অবরুদ্ধ করা হয়েছে। আর এই দমবন্ধ পরিস্থিতির বিরুদ্ধে পুঞ্জিভূত ক্ষোভের প্রকাশ ঘটেছে ইরানের জনগণের এই আন্দোলনে।
বক্তারা বলেন, একদিকে সাম্রাজ্যবাদী-পুজিবাদী ব্যবস্থা নারীকে করছে ভোগ্যপণ্য আবার অন্যদিকে মোল্লাতন্ত্র নারীকে গৃহবন্দী করে রাখতে চাচ্ছে। তাই পুজিবাদ ও মৌলবাদ উভয় বিরোধী সংগ্রামকে জোরদার করার আহবান জানান তারা। এ আন্দোলনে এ পূর্ণ সংহতি জানিয়ে বক্তারা আরও বলেন - অবিলম্বে মাশা আমিনি হত্যার বিচার এবং নারী বিদ্বেষী সকল শরিয়া আইন বাতিল করে একটি গণতান্ত্রিক সমাজ নির্মাণের দাবি মেনে নিন।
স্টাফ রিপোর্টার: জাতীয় চার নেতার নাম এবং ‘জয় বাংলা’ নামে থাকা বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। পূর্বের নাম পরিবর্তন করে জাহাজগুলোর জন্য নতুন নাম অনুমোদন দিয়ে কোস্টগার্ডে ...
স্টাফ রিপোর্টার: কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের আরেকটি চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে। প্রথমবারের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতুর প্রচলিত রুট ব্যবহার ...
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টা থেকে প ...
স্টাফ রিপোর্টার: আগামী ১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা-ঢাকা রুটে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে। রেলপথ মন্ত্রণালয় বাংলাদেশ রেলওয়ের এ সংক্রান্ত প্রস্তাব ৪ নভেম্বর অনুমোদন করেছে।অনুমোদিত প্রস্তাবনা ...
সব মন্তব্য
No Comments