রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট চ্যানেল সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি লস্কর আল মামুনকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে। ১জানুয়ারি শনিবার সন্ধ্যায় বানারীপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীল। বিশেষ অতিথি ছিলেন,বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন,আওয়ামী লীগ নেতা ও প্রাণী সম্পদ অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ডা. খোরশেদ আলম সেলিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম মোস্তফা সরদার,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু প্রমুখ। প্রেসক্লাবের সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েলের সঞ্চালনায় সংবর্ধিত সাংবাদিক লস্কর আল মামুন তার আবেগঘন বক্তৃতায় বলেন, আমি প্রবাসী নই আমার কর্মক্ষেত্র যুক্তরাষ্ট্র হলেও জন্মভূমির মাটি ও মানুষের মাঝে আমার নিঃশ্বাস-বিশ্বাস, আত্মা ও অস্তিত্ব। দৈহিক ভাবে আমি সেখানে থাকলেও আত্মিকভাবে আমি এখানে থাকি। মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা বির্নিমান ও আলোকিত বানারীপাড়া গড়তে আমিও একজন স্বপ্ন সারথী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মু.মুন্তাকিম লস্কর কায়েস,প্রেসক্লাবের সহ-সভাপতি কাওসার হোসেন ও প্রভাষক মামুন আহমেদ,সাধারণ সম্পাদক সুজন মোল্লা,সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি সুমম রায় সুমন,প্রেসক্লারের সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক ও আ. রহিম মাল, সড়ক ও জনপথের (সওজ) সাবেক কার্য্য সহকারি ইউসুফ আলী,ব্যাংকার জাহাঙ্গির আলম দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুলতান সিকদার,প্রেসক্লাবের নির্বাহী সদস্য এস.এম গোলাম মাহমুদ রিপন,সহ-সভাপতি ইলিয়াস শেখ,জাহিন মাহমুদ,স্বপন মাঝী ও সরদার নজরুল ইসলাম,যুগ্ম সম্পাদক মোঘল সুমন শাফকাত ও মাইদুল ইসলাম শফিক,সহ সম্পাদক নাহিদ সরদার,সদস্য মাহফুজুল হক মাসুম প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত সাংবাদিক লস্কর আল-মামুনকে সম্মাননা ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়
স্টাফ রিপোর্টার: দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জাতীয় সংসদে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি জানান, কিছু অসাধু ব্যবসায়ীর অবৈধ মজুদ ও কা ...
স্টাফ রিপোর্টার: দেশের আবহাওয়ায় ফের পরিবর্তনের আভাস দিয়েছে লঘুচাপের প্রভাব। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল ৯টা থেকে দেওয়া পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছ ...
স্টাফ রিপোর্টার: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করেছেন বিলকিস জাহান রিমি। আজ সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের নিকট মন্ত্র ...
ডেস্ক রিপোর্ট: নবগঠিত ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন সদস্যদের অনভিজ্ঞতা ও নিয়ম না মানার প্রবণতায় সংসদীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় গণমাধ্যমের ...
সব মন্তব্য
No Comments