সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেন,বাঙালি জাতি বীরের জাতি বলেই মাত্র ৯ মাসে দেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীনের মূল অনুপ্রেরণা ছিল বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ। একটি দল দেশে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াতে চায়। তাই এই বিজয়ের মাসে স্বাধীনতা চেতনাধারীদের সতর্ক থাকতে হবে। তিনি আরো বলেন আগামী ফেব্রুয়ারী থেকে সকল মুক্তিযোদ্ধার মুখ থেকে মুক্তিযুদ্ধের কথা রেকর্ড করা হবে যাতে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে না যায়।
জামালপুরে বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদ ও বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের যৌথ আয়োজনে এবং বকশিগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৪ ডিসেম্বর বিকালে ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে ৪ ডিসেম্বর ধানুয়া কামালপুর হানাদার মুক্ত দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি, স্থানীয় সংসদ সদস্য ও সাবেক তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব ড. গাজী মোঃ সাইফুজ্জামান।
বৃৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক সিনিয়র সচিব আবদুস ছামাদ, জামালপুর জেলা প্রশাসক মুর্শেদা জামান, জেলা পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা, বীরমুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের সময়ের ঘটনার স্মৃতিচারণ, ৪ ডিসেম্বর ধানুয়া কামালপুর মুক্ত দিবসের গুরুত্ব নিয়ে তাপর্যপূর্ণ আলোচনা করা হয়।
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
স্টাফ রিপোর্টার: আজ শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় এসেছিল বলে ইতিহাসে লিপিবদ্ধ রয ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল বলেছেন, আমাদের পরিচয়ের ক্ষেত্রে পাহাড়, সমতল, জাতি-গোষ্ঠী কিংবা ধর্ম কোনো বিভাজনের কারণ হতে পারে না; আমরা সবাই বাংলাদেশের না ...
সব মন্তব্য
No Comments