স্টাফ রিপোটার: রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির ( আরএফইডি) নতুন সভাপতি হয়েছেন ইত্তেফাকের সাইদুর রহমান, সাধারণ সম্পাদক চ্যানেল ২৪ এর মুকিমুল আহসান হিমেল।
নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের এই সংগঠনে মঙ্গলবার (১৭জানুয়ারি) দুপুর ১টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ করা হয় বিকেল চারটা পর্যন্ত। নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ। এর আগে একই জায়গায় হয় সংগঠনের বার্ষিক সাধারণ সভা।
নির্বাচনে ৬০ জন ভোটারের মধ্যে সবাই ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে একটি ভোট বাতিল হয়েছে।
আনন্দমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে সাইদুর রহমান পেয়েছেন ৩৪ ভোট। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী সোমা ইসলাম পেয়েছেন ২৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন চারজন। এদের মধ্যে বাংলানিউজ ২৪ এর ইকরাম-উদ-দৌলা পেয়েছেন ৪ ভোট, বাংলাদেশ প্রতিদিনের গোলাম রাব্বানী পেয়েছেন ১৮, বাংলাভিশন অনলাইনের মো. হুমায়ুন কবির পেয়েছেন ১১ ভোট, চ্যানেল ২৪
মুকিমুল আহসান হিমেল পেয়েছেন ২৬ ভোট।
সহ-সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তানিয়া রহমান (৭১ টেলিভিশন)।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন- বৈশাখী টেলিভিশনের কাজী ফরিদ। তিনি পেয়েছেনব৩৯ ভোট। এই পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরটিভির আতিকা রহমান পেয়েছেন ১৭।
অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন- আরিফুল ইসলাম (আলোকিত বাংলাদেশ)।
সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এখন টেলিভিশনের বেলায়েত হোসাইন। তিনি পেয়েছেন ৩৭ ভোট। আর একই পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঢাকা পোস্টের সাঈদ রিপন পেয়েছেন ২০ ভোট।
দফতর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন- মো. সিরাজুস সালেকীন চৌধুরী (মানবজমিন)।
প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নিউজ বাংলার খায়রুল ইসলাম বাশার। তিনি পেয়েছেন ৩৬ ভোট। একই পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডেইলি সানের মুহিবুব জামান পেয়েছেন ২৪ ভোট।
কার্যনির্বাহী সদস্য পদে পাঁচটি পদে পাঁচজন প্রার্থী থাকায় সবাই নির্বাচিত হয়েছেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায়। তবে সদস্য পদের ধারাক্রম নির্ধারণ করতে এই পদে ভোট হয়েছে।
এই পদে প্রতিদিনের সংবাদের গাজী শাহনেওয়াজ পেয়েছেন ৩৮ ভোট, ইন্ডিপেন্ডেন্ট টিভির মাহমুদুল হাসান পারভেজ পেয়েছেন ৩৬ ভোট, ডিবিসির মোসা. কাওসারা চৌধুরী কুমু পেয়েছেস ৩১ ভোট, বাংলাভিশনের সৈকত সাদিক পেয়েছেন ৩০ ও নয়াদিগন্তের হামিদ সরকার পেয়েছেন ২৯ ভোট।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন আশিষ সৈকত। কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন শেখ নজরুল ইসলাম ও মহিউদ্দিন আলমগীর জুয়েল।
স্টাফ রিপোর্টার: কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের আরেকটি চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে। প্রথমবারের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতুর প্রচলিত রুট ব্যবহার ...
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টা থেকে প ...
স্টাফ রিপোর্টার: আগামী ১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা-ঢাকা রুটে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে। রেলপথ মন্ত্রণালয় বাংলাদেশ রেলওয়ের এ সংক্রান্ত প্রস্তাব ৪ নভেম্বর অনুমোদন করেছে।অনুমোদিত প্রস্তাবনা ...
স্টাফ রিপোর্টার: মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের পর ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী আগ ...
সব মন্তব্য
No Comments