স্টাফ রিপোর্টার: দৈনিক বাংলাদেশের আলো’র ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ শনিবার ৩০ নভেম্বর ২০২৪ পত্রিকাটির পুরানা পল্টনস্থ বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমান। পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মো. মফিজুর রহমান খান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্রিকার যুগ্ম সম্পাদক ফাতেমা আক্তার মুন্নি, উপদেষ্টা সম্পাদক শাহীন আরা ইয়াসমীন, নির্বাহী সম্পাদক মো. শাহীন আলম চৌধুরী, বার্তা সম্পাদক কাজল হায়দার , চীফ রিপোর্টার কাঞ্চন কুমার দে, সিটি এডিটর এম এ মান্নানসহ সংবাদিক নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত সুধীজনদের শুভেচ্ছা বক্তৃতা শেষে কেক কেটে পত্রিকার জন্মদিন পালন করা হয়।
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগামী বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশ ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত হয়ে শহরের বস্তিতে আশ্রয় নেওয়া দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসন, স্থায়ী আবাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধি ও জলবায়ু উদ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-ইইউ সম্পর্ক, সংসদীয় গণতন্ত্র ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপঢাকা, ০২ নভেম্বর ২০২৬: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনির সঙ্গে আজ জাতীয় সংসদ ভবনে তাঁর কার্ ...
স্টাফ রিপোর্টার: পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় "মুরাসু" উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। বর্তমানে এটি এ ...
সব মন্তব্য
No Comments