বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) তাপসী রাবেয়া হলের বার্ষিক সাংস্কৃতিক ও অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী আজ সোমবার বিকেলে হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজেজের পরিচালক প্রফেসর মাসউদ আক্তার, শহীদ সুখরঞ্জন ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক প্রফেসর মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব, প্রফেসর ফারজানা আশরাফী নীলা (উদ্ভিদবিজ্ঞান বিভাগ)সহ বিভিন্ন হল প্রাধ্যক্ষ উপস্থিত ছিলেন।
হলের প্রাধ্যক্ষ প্রফেসর তারান্নুম নাজের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আবাসিক শিক্ষক ড. নাতাসা আফরীন স্বাগত বক্তব্য রাখেন।
উপাচার্য ও উপ-উপাচার্যবৃন্দ হলের সাংস্কৃতিক ও অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রতি বছরের ন্যায় এ বছরও বরিশাল শিক্ষাবোর্ডে পাশের হার এবং জিপিএ ফাইভ উভয় ক্ষেত্রে এগিয়ে রয়েছে মেয়েরা। তবে এ বছর পাশের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। ৫টি ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজিত চিত্র প্রদর্শনীতে একটি শিল্পকর্ম নিয়ে বিতর্ক ও সমালোচনা তৈরি হয়েছে। সমালোচনার মুখে সোমব ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অর্থাৎ এসব প্রতিষ্ঠান থেকে ...
স্টাফ রিপোর্টার: ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এ বছর মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। সোমবার (১০ ...
সব মন্তব্য
No Comments