জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথ বর্ষের সশরীর ক্লাস আগামী ১ ফেব্রুয়ারি শুরু হবে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ১ ফেব্রুয়ারি শুরু হবে। এছাড়া তাদের হল বন্টনের প্রজ্ঞাপন আগামী ৩১ জানুয়ারি ভর্তি বিষয়ক ওয়েবসাইট ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, 'আগামী ২৪ থেকে ২৫ জানুয়ারির মধ্যে নতুন হল দু'টি খুলে দেওয়া হবে। এর আগে হলে আবাসন বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। নতুন হলে ৪৮তম ব্যাচ থেকে ৫১তম ব্যাচের শিক্ষার্থীরা আসন বরাদ্দ পাবে।
এর আগে, গত বছরের ৩০ নভেম্বর ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অনলাইন ক্লাস শুরু হয়।
লুতুব আলি, কলকাতা সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার এক অনন্য নজির গড়ে তুলল "ভাতাড় ব্লক আপডেট খবর"। সংস্থার পরিচালনায় ও ব্যবস্থাপনায়, "লাইফস্টাইল ওয়েলনেস সেন্টার"-এর সহযোগিতায়, "রামনগর সীড ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
সব মন্তব্য
No Comments