ডেঙ্গুতে আরও সাত জনের মৃত্যু, আক্রান্ত ৮৬০

প্রকাশ : 28 Sep 2024
ডেঙ্গুতে আরও সাত জনের মৃত্যু, আক্রান্ত ৮৬০


ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ১৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৭২ জন ও নারী ৭৮ জন।


রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এর মধ্যে পুরুষ  ৫২৮ জন ও নারী ৩৩২ জন।


চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ২৮ হাজার ৫৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ১৭ হাজার ৯৫০ জন ও নারী ১০ হাজার ৬১৫  জন।

সম্পর্কিত খবর

;