ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সার্জারি অনুষদভুক্ত চক্ষু বিজ্ঞান ও অর্থপেডিক্স সার্জারি বিভাগের পিএইচডি থিসিস প্রোটোকল টেকনিক্যাল কমিটির সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় (৪ আগস্ট ) সার্জারি অনুষদের ডিন কার্যালয়ে এ মূল্যায়ন অনুষ্ঠিত হয়
অফথালমোলজি বিভাগের পিএইচডি থিসিসের পরীক্ষক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ পরীক্ষা গ্রহণ করেন। পরীক্ষাগ্রহণ শেষে তার কার্যালয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের জনসম্পৃক্ত ও জনকল্যাণ কাজে বেশি ব্যবহৃত বিষয়ে অধিক গুরুত্ব দিয়ে গবেষণা করতে হবে। মনে রাখতে হবে, রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম।
সার্জারির অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন ,অপথালমোলজি চেয়ারম্যান অধ্যাপক ডা. জাফর খালেদ, কমিটিউনিটি অপথালমোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শওকত কবির ও ন্যাশনাল ইনিস্টিউট অপথালমোলজি (এনআইও) অধ্যাপক ডা. দীপক কুমার নাগ এ সভায় পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।
এরপর সার্জারি অনুষদভুক্ত অর্থপেডিক্স পিএইচডি থিসিস প্রোটোকল মূল্যায় কমিটির সভায় পরিদর্শন গ্রহণ করেন । ন্যাশনাল ইনিস্টিউট অব ট্রমাটোলোজির ( নিটোর) পরিচালক অধ্যাপক গনি মোল্লাহ , বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক্স সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শফিকুল ইসলাম, অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বীরু, অধ্যাপক ডা. শ্যামল দেবনাথ, নিটোরের অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম পরীক্ষা গ্রহণ করেন।
আন্তর্জাতিক ডেস্ক: দিল্লিতে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল বক্তব্যকে ঘিরে ভারতের অবস্থান স্পষ্ট করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত জ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, স ...
রাজশাহী অফিস: সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে ...
ডেস্ক রিপোর্ট: দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরের প্রথম ছয় মাসে অন্তত ৩ হাজার ৪০০ শিশু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে শিশু সুরক্ষা নিয়ে কাজ করা জাতীয় প্ল্যাটফর্ম মুন এলার্ট (MU ...
সব মন্তব্য
No Comments