ইবি প্রতিনিধি: আগের দিনের পচাবাসি খাবার পরের দিনের খাবারের সাথে মিশিয়ে বিক্রি করার অভিযোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরাবরই করে আসছে। নষ্ট খাবার বিক্রির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের একটি বিরিয়ানি হাউজে তালা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১৫ই মে) সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড়ে অবস্থিত ঢাকা বিরিয়ানী হাউজে পঁচা খাবার পাওয়ার অভিযোগে দোকানটি প্রক্টোরিয়াল বডির উপস্থিতিতে বন্ধ করে দেওয়া হয়। এসময় প্রক্টোরিয়াল বডির মধ্যে সহকারী প্রক্টর ড. মো: আমজাদ হোসেন, মো: ইয়ামিন মাসুম, মো: নাসির মিয়া ও নিরাপত্তা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।
খোঁজ নিয়ে ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঐ দোকানটিতে দুপুর খাবার খেতে বসেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়। খাবারের মেন্যুতে ছিল মোরগ-পোলাও। এতে থাকা রোস্টটি বাসি বলে অভিযোগ তার। পরে দোকান কর্তৃপক্ষ বিষয়টি শিকার করে নিয়ে বলেন বাবুর্চি ভুল করে দিয়ে দিয়েছে। এতে বেশ ক্ষুব্ধ সম্পাদক এ ঘটনার সঠিক বিচার দাবি করেন।
সাধারণ সম্পাদক জয় বলেন, এই দোকান থেকে ক্যাম্পাসের প্রতিদিন দুই থেকে আড়াইহাজার শিক্ষার্থী খাবার নিচ্ছে। তাদের সবার সাথে কিন্তু অন্যায় টা হচ্ছে। এমন অনেক শিক্ষার্থী আছে যারা খাওয়া-দাওয়া করে এ অন্যায়টুকু মেনে নিয়ে চলে যায়। কিন্তু আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে প্রতিবাদ করছি।
তিনি আরও বলেন, আমি চাই সাংবাদিক, সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি এবং প্রশাসন মহোদয় সহ এ বিষয়ে বসে সবার সামনে কথা দিবে যে, আমরা শিক্ষার্থীদের ভালো খাবার খাওয়াবো, শিক্ষার্থীদের ঠকাবনা। তারপর তাদের ব্যবসায় চলমান রাখবে।
এবিষয়ে দোকানে থাকা কর্মচারী বাবুর্চির উপর কিছুটা দোষ চাপিয়ে বলেন, একজন শিক্ষার্থী খাবার খেতে আসলে তার প্লেটে যে খাবারটা দেওয়া হয়েছিল ওই খাবারে একটু সমস্যা ছিল। কিন্তু এ ব্যাপারে আমি জানতাম না। এদিকে বাবুর্চি হয়তো আগের খাবারের সাথে নতুন খাবার মিক্স করে দিয়েছিল।বাবুর্চি যদি ভুল করে দোকানের কর্মচারী হিসেবে এতে আমার কিছু করার থাকে না।
সার্বিক বিষয়ে সহকর্মী সহকারী প্রক্টর মোঃ ইয়ামিন মাসুম বলেন, শিক্ষার্থীদের স্বার্থে খারাপ খাবারের বিষয়টি বিবেচনা করে আমরা সাময়িক সময়ের জন্য দোকানে তালা লাগিয়ে দিয়েছি। পরবর্তীতে প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments