ডেস্ক রিপোর্ট: ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে ঘাতকের বুলেটে শাহাদাত বরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবারের ১৮ জন সদস্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের স্মরণে বাঙ্গালী জাতি ১৫ আগস্ট জাতীয় শোকদিবস পালন করে। ১৫ আগস্ট জাতীয় শোকদিবস উদযাপন উপলক্ষে শ্যামপুর ও কদমতলী থানা আওয়ামীলীগের যৌথ কর্মীসভায় ১৫ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত ৭ দিনব্যাপী বিভিন্ন ইউনিট কমিটির আয়োজনে ৩৬টি স্থানে দোয়া মাহফিল ও তোবারক বিতরন কর্মসুচি প্রনয়ণ করা হয়েছে।
জানা গেছে, ১৫ আগস্ট সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে ঘোষিত কর্মসূচি পালন করা হবে। প্রনীত কর্মসুচি সমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-৪ এর গনমানুষের নেতা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (বাকসু)র সাবেক জিএস ও মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব ডঃ মোঃ আওলাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কদমতলী থানা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ নাছিম মিয়া।
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি এর সভাপতিত্বে মঙ্গলবার (৪ আগষ্ট) সংসদ ভবনের কেব ...
স্টাফ রিপোর্টার: আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পু ...
আন্তর্জাতিক ডেস্ক: দিল্লিতে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল বক্তব্যকে ঘিরে ভারতের অবস্থান স্পষ্ট করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত জ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, স ...
সব মন্তব্য
No Comments