স্টাফ রিপোর্টার: আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘ পূর্ণ সমর্থন জানিয়েছে। এ নির্বাচনকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এসময় নির্বাচন কমিশনের প্রতি জাতিসংঘের চলমান সহায়তার কথাও জানান তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস ইউং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, জাতিসংঘ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকবে এবং একটি শান্তিপূর্ণ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সহযোগিতা অব্যাহত রাখবে।
স্টাফ রিপোর্টার: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদি রুটে ফ্লাইট চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক ...
পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ রেলওয়ের বহরে পর্যায়ক্রমে যুক্ত হতে যাচ্ছে প্রায় ২০০টি নতুন কোচ। এসব কোচ দিয়ে নতুন ট্রেন চালুর পাশাপাশি পুরোনো ও জরাজীর্ণ কোচ পরিবর্তন করা হবে। ইতিমধ্যে দেশে আনা নতুন কোচের ...
স্টাফ রিপোর্টার: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হয়ে এখন সুস্পষ্ট লঘুচাপ আকারে ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় আরেকটি লঘুচাপ অ ...
স্টাফ রিপোর্টার: সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও থ্রি-হুইলার চলাচলে নিবন্ধন বাধ্যতামূলক করেছে সরকার। একই সঙ্গে জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং প্রধান বাস রুটে ধীরগতির ...
সব মন্তব্য
No Comments