টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে 'জাতীয় সংসদে আইন প্রণয়ন পদ্ধতি ও সংসদ সদস্যদের ভূমিকা' বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। বুধবার (২৬ জুলাই) সকালে নাগরপুর সরকারি কলেজ নতুন ভবন অডিটোরিয়ামে রাষ্ট্র বিজ্ঞান বিভাগ এর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে আহসানুল ইসলাম টিটু এমপি সরাসরি শিক্ষার্থী ও শিক্ষকদের সংসদ সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
এতে উপস্থিত ছিলেন, নাগরপুর সরকারি কলেজ অধ্যক্ষ মো. বেল্লাল হোসেন, অধ্যাপক মো. শাহিন উর রহমান, মো. মোস্তাফিজুর রহমান, মাহামুদুর রহমান, নাগরপুর প্রেসক্লাব সদস্য আব্দুল্লাহ খিজির, খালেদ মাহমুদ সুজন, ইউসুফ হোসেন লেনিন সহ শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দরা।
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহীর চারঘাট উপজেলায় কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।বুধবার (৮ জুলাই) দুপুর আ ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস থামিয়ে ‘শ্রমিক কল্যাণ’ তহবিলের নামে রশিদ দিয়ে অর্থ আদায়ের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে চলা এ কার্যক্রম ...
রাহাদ সুমন | বরিশাল ব্যুরো: ফ্যাসিস্টের দোসর ও জুলাই আন্দোলনের বিরোধিতার অভিযোগ তুলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান শাহীনকে তার কার্যালয় থেকে বের করে দিয়ে কক্ষে তালা ঝুলিয়ে দিয় ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর ডায়বেটিক জেনারেল হাসপাতালে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, রোগী হয়রানি বন্ধ এবং চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে হাসপাতালে ...
সব মন্তব্য
No Comments