মহশীন আলী, ঠাকুরগাঁও: সরকারের দেওয়া দরিদ্র মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা প্রদানের নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ঠাকুরগাঁওয়ের এক ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তার বিরুদ্ধে। মাসের পর মাস ধর্না দেওয়ার পরও টাকা না পেয়ে হয়রানী আর ভোগান্তির শিকার হয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিস্ট ইউনিয়ন পারিষদ চেয়ারম্যানের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মায়েরা। লিখিত অভিযোগ দেওয়ার পরেও কোন ব্যবস্থা এখন পর্যন্ত না নেওয়ায় হতাশ ওইসব মায়েরা।
দুই সন্তানের জননী জয়ন্তী রানী। শ্রমিক স্বামীর আয় আর বাড়িতেই সময়-অসময়ে সেলাই কাজের উপার্জিত সামান্য অর্থে চলে অভাবের সংসার। শুধু জয়ন্ত রানী নয়, তার মতো ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের সালমা, সুমী ও জেসমিন আক্তারের পরিবারের দিন কাটে অভাব অনটনে। এমন অনেক অসহায় পরিবারকে সংশ্লিস্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে মাতৃত্বকালীন ভাতা প্রদান করছে সরকার। উক্ত ভাতা'র টাকা মায়েদের প্রদান করা হয় ইউনিয়ন পরিষদ ভবনেই অবস্থিত ইউসিবি এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যেমে। কিন্তু সহজ সরল এসব পরিবারের সুবিধাভোগীদের ভুল বুঝিয়ে মোবাইলের পাসওর্য়াড ও ফিঙ্গার প্রিন্ট নিয়ে কৌশলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে নারগুন ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও ইউসিবি ব্যাংকের এজেন্ট ফজলে এলাহী (বাবু)।
এরই মধ্যে সুবিধাভোগীদের কয়েক'শ মায়ের সাত থেকে আট লাখ টাকা মাতৃত্বকালীন ভাতা হাতিয়ে নিয়েছে ওই উদ্যোক্তা। আর টাকা উদ্ধারে প্রতিদিনই ইউনিয়ন পরিষদে ভীড় করছেন ভুক্তভোগী ওইসব মায়েরা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে লিখিত অভিযোগ দিলেও এখনো কোন ব্যবস্থা নিতে পারেনি উক্ত উদ্যোক্তা ফজলে এলাহী (বাবু)'র বিরুদ্ধে। তবে টাকা আত্মসাতের পর থেকে পলাতক রয়েছে ওই উদ্যোক্তা।
ভুক্তভোগী মায়েরা অভিযোগ করে বলেন, মাসের পর মাস ধর্না দিলেও প্রশাসন সেই উদ্যোক্তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। আমরা গরীব বলেই সরকার আমাদের টাকা দিচ্ছেন। আর সেই টাকা আত্মসাৎ করে ঘুরে বেড়াচ্ছে উদ্যোক্তা ফজলে এলাহী (বাবু)। আমরা চাই তাকে আইনের আওতায় এনে টাকা আদায় করে দ্রুতই আমাদের পাওনা টাকা সবাইকে পরিশোধ করা হোক।
মাতৃত্বকালীন অর্থ আত্মসাতের বিষয়ে নারগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেরেকুল ইসলাম জানান, দ্রুত সিন্ধান্ত নিয়ে উক্ত উদ্যোক্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে রেজুলেশন করে উপজেলা প্রশাসনকে জানানো হবে।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোঃ সামসুজ্জামান জানান, কোন মায়ের টাকা কারো আত্মসাৎ করার কোন রকমেরই সুযোগ নাই। নারগুন ইউনিয়ন পারিষদের উদ্যোক্তা ও ইউসিবি ব্যাংকের এজেন্টের বিরুদ্ধে মাতৃত্বকালীন ভাতা'র টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অতএব সেই বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হবে।
ইউনিয়ন পরিষদের তথ্যমতে, ২০১০ সালের নভেম্বর মাসে সারাদেশে একযোগে ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারের উদ্বোধন করেন মাননীয় প্রধাণমন্ত্রী। উদ্বোধনের পর থেকে নারগুন ইউনিয়ন পরিষদে উদ্যোক্তা হিসেবে কাজ করছে ফজলে এলাহী (বাবু)।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments