করোনায় আরও ১৬৫ জন আক্রান্ত

প্রকাশ : 29 Aug 2025
করোনায় আরও ১৬৫ জন আক্রান্ত

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ১০৮ জন ও নারী ৫৭ জন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোন মৃত্যু নেই। চলতি বছরের জানুয়ারি থেকে এ ডর্যন্ত ডেঙ্গুতে ১১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৬৭ জন ও নারী ৫১ জন।


চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৩০ হাজার ৫৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ১৮ হাজার ১৫৪ জন ও নারী ১২ হাজার ৩৮৭ জন।


সম্পর্কিত খবর

;