স্টাফ রিপোর্টার: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে শেরেবাংলা নগরে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিকদলের হাজারো নেতাকর্মীরা।
আজ রোববার (১৯ জানুয়ারি) বেলা ১১.৩০ টায়
বিএনপি চেয়ারপার্সন এর বিশেষ সহকারী শ্রমিক নেতা এ্যাড.শামসুল রহমান শিমুল বিশ্বাস এর নেতৃত্বে নেতাকর্মীরা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর তারা ফাতেহা পাঠ করে বিশেষ মোনাজাত করেন।
এরআগে সকাল ১১ টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় নেতারা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে ফাতেহা পাঠ করে বিশেষ মোনাজাত করেন।
শ্রমিকদলের উদ্যোগে শহীদ জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে শিমুল বিশ্বাস এর সঙ্গে এসময় ছিলেন- শ্রমিকদল ঢাকা মহানগর দক্ষিণ এর আহবায়ক শ্রমিক নেতা সুমন ভূইয়া সদস্য সচিব বদরুল আলম সবুজ, ঢাকা মহানগর উত্তর উত্তর শ্রমিকদলের ১ নম্বর যুগ্ম আহবায়ক লায়ন ফরিদ আহমেদ,দক্ষিণ শ্রমিকদলের ১ নম্বর যুগ্ম আহবায়ক শাহ আলম মোল্লা,যুগ্মআহবায়ক সিরাজুল ইসলাম খান,যুগ্নআহ্বায়ক আনোয়ার হোসেন খান,যুগ্ন আহবায়ক জাকির হোসেনসহ প্রমুখ।
এইদিন জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে শেরেবাংলা নগরে জিয়ার সমাধিস্থলে হাজার হাজার নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল সহকারে কবর প্রাঙ্গণে আসে। নেতাকর্মীদের মুখে ‘স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম’, এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া অন্তরে’, টেকনাফ থেকে তেঁতুলিয়া, জিয়া তোমায় ভুলে নাই’ ইত্যাদি স্লোগান দিয়ে সরব থাকে।
শেরেবাংলা নগরে এ শ্রদ্ধার্ঘ অনুষ্ঠানে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আলাদা আলাদা ভাবে ফুল দেওয়া হয়।
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) এক সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জান ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
সব মন্তব্য
No Comments