ডেঙ্গুতে আরও সাত জনের মৃত্যু, আক্রান্ত ৫৯৬

প্রকাশ : 08 Dec 2024
ডেঙ্গুতে আরও সাত জনের মৃত্যু, আক্রান্ত  ৫৯৬


ডেস্ক  রিপোর্ট: গত ২৪ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গুতে ৫২৯ জনের মৃত্যু হয়েছে।এরমধ্যে পুরুষ ২৫৬ জন ও নারী ২৭৩ জন।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে পুরুষ ৩৬১ জন ও নারী ২৩৫ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এপর্যন্ত ডেঙ্গু  আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৯৬ হাজার ২২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এরমধ্যে পুরুষ ৬০ হাজার ৭৫৪ জন ও নারী ৩৫ হাজার ৪৭৪ জন।


সম্পর্কিত খবর

;