দেশে করোনায় আরও ২৩৭ জনের মৃত্যু

প্রকাশ : 11 Aug 2021
দেশে করোনায় আরও ২৩৭ জনের মৃত্যু

প্রবীর আইচ: দেশে করোনায় আরও ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু ২৩ হাজার ৩৯৮ জন। নতুন শনাক্ত হয়েছে ১০ হাজার ৪২০ জন । গত ২৪ ঘন্টার এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ।
এসময় অধিদপ্তর আরও জানান, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৪৩০ টি। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৮২ লাখ ৫৬ হাজার ৪৭১ জন। মোট শনাক্ত হয়েছে ১৩ লাখ ৮৬ হাজার ৭৪২ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১৩ হাজার ৩১৩ জন। মোট সুস্থ হয়েছে ১২ লাখ ৪৮ হাজার ৭৫ জন। মৃত্যু ২৩৭ জনের মধ্যে ১৩৪ জন পুরুষ ও ১০৩ জন নারী । মৃত্যুর ক্ষেত্রে ২৩৪ জন হাসপাতালে ও বাড়ীতে ৩ জন মারা যায়। এ পর্যন্ত পুরুষ মৃত্যু ১৫ হাজার ৫১৮ ও নারী ৭ হাজার ৮৮০ জন।

বিভাগীয় পর্যায় মৃত্যু তথ্যে জানিয়েছে ঢাকায় ১০৫ জন, চট্টগ্রাম ৫৪ জন, রাজশাহী ১০ জন, খুলনা ২০ জন, বরিশাল ৮ জন, সিলেট ২৩ জন, রংপুর ৬ জন ও ময়মনসিংহ ১১ মারা গেছেন।

সম্পর্কিত খবর

;