জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তু বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) জাবির সরকার ও রাজনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী ও ঢাকা জজ কোর্টের আইনজীবী খাদেমুল ইসলাম রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠান।
নোটিশ প্রাপ্তির ৭২ ঘণ্টার মধ্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে ওই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেয়েদের হল সারারাত খোলা রাখার দাবির পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে দেশের অপর একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ, অশালীন ও অবমাননাকর মন্তব্য করেন শাবিপ্রবি উপাচার্য। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অডিও ক্লিপ থেকে জানা যায় সম্প্রতি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে বলেছেন, ‘জাহাঙ্গীরনগরের মেয়েদের কেউ সহজে বউ হিসেবে নিতে চায় না। কারণ সারারাত এরা ঘুরাফিরা করে। ’
উক্ত নোটিশের ব্যাপারে আইনজীবী খাদেমুল ইসলাম বলেন, ‘জাবির ছাত্রীদের ব্যাপারে শাবিপ্রবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদের বক্তব্য শুধু অশালীন অবমাননাকর ও কুরুচিপূর্ণই নয় বরং সংবিধানবিরোধী ও নারীশিক্ষার প্রতি চরম অন্তরায় স্বরূপ। কারণ সংবিধানের ২৮ অনুচ্ছেদে বলা হয়েছে , (১) কেবল ধর্ম , বর্ণ , গোষ্ঠী , নারী - পুরুষভেদ বা জন্মস্থানের কারণে কোন নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবেন না । (২) রাষ্ট্র ও গনজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন।
তিনি আরও বলেন, জাবির ছাত্রীরা লেখাপড়া শেষে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এমনকি শাহজালাল বিশ্ববিদ্যালয়েও অনেকে সুনামের সঙ্গে শিক্ষকতা করছেন। তাই উপরোক্ত বক্তব্যের মাধ্যমে শাবিপ্রবি ভিসি শুধু জাবি ছাত্রীদেরই নয়, পুরো বিশ্ববিদ্যালয় পরিবারকে চরমভাবে হেয় প্রতিপন্ন করেছেন।
তাই নোটিশ প্রাপ্তির ৭২ ঘণ্টার মধ্যে তাকে ওই বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা কেটে গেছে।আজ বুধবার আবহাওয়াবিদ ড ...
সব মন্তব্য
No Comments