শহিদুল হক ডাকুয়া:
বরিশালের উজিরপুর একটি প্রাচীন জনপদ। বরিশালের ইতিহাস-ঐতিহ্যের অনেকটাই দখল করে আছে এ উপজেলার সংস্কৃতি। বর্তমান ২০২৪ সালের এ উপজেলার যে অবকাঠামো আমরা দেখতে পাই তা ১০০ বছর আগে এরকম ছিল না। তখন মানুষের যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল নৌকা। বিদ্যুৎ ছিল না। ছিল না পাকা সড়কের অস্তিত্ব। কিন্তু তখন মানুষের মধ্যে ছিল আন্তরিকতা, ভালবাসা। সাপ্তাহিক হাটগুলো ছিল যেন মিলনমেলা।
তখন বিভিন্ন গ্রামে মানুষের মুখে মুখে যে সব শব্দ, বাক্য উচ্চারিত তা আমাদের সংস্কৃতির ধারক ও বাহক। গ্রামের সহজ-সরল মানুষের এসব কথাবার্তার মধ্যে নীতিকথা, জ্ঞান, শিক্ষণীয় তথ্য লুকিয়ে থাকে। যুগ যুগ ধরে মৌখিকভাবে এসব লোককথা, ছড়া, নীতিকথার প্রচলন হয়ে আসছে। শত শত বছর আগের সেই কথাগুলো এখনো গ্রামের মানুষের মৌখিক মাধ্যমে বেঁচে আছে।
এই উজিরপুর এলাকায় বহুল প্রচলিত একটা কথা শোনা যেত- এলাকাভেদে সামান্য তারতম্য লক্ষ করা যায়-
ক) আহাশের চান পাওয়া/পাইছো (হস্তিশুন্ড)
খ) আহাশের চান দেখছো (খাটিয়ালপাড়া)
গ) আহাশের চান ধরতে চাও? (কাজীশা)
আহাশ=আকাশ, চান=চাঁদ।
চান পাওয়া=না চাইতেই অনেক বা মূল্যবান কিছু পাওয়া
চান দেখছো=হঠাৎ ধনবান হওয়ায় মাতুব্বরি করতে চাওয়ায় ধমকের সুরে বলা হয় চান দেখছো? মুখের উপর কথা বলছো যে।
চান ধরতে চাও= বড় বা বনেদি পরিবারের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে চায় কম ধনবান ব্যক্তি- তখন বলা হয়-চান ধরতে চাও। আবার দেখা যায়, গরিব ঘরের ছেলে ধনীর মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়লে তখন মেয়ের বাবা ওই ছেলের উদ্দেশ্যে বলে থাকে-চান ধরতে চাও।
আরো একটি ধারণা প্রচলিত আছে এ এলাকায়, তা হলো-উদারণ হিসেবে-অনেকদিন পর ভাইয়ের ছেলে বেড়াতে এসেছে তাই ফুফু খুবই আনন্দিত হয়। ভাইর ছেলেকে পেয়ে ফুফুর মনে হয় তিনি যেন আকাশের চান হাতে পেয়েছেন- এটা ভালোবাসার এক পরম অভিব্যক্তি যা বর্তমান নগরসভ্যতায় মেলা দায়।
সংগ্রহকারী : শহিদুল হক ডাকুয়া
সংগ্রহ স্থান : ডাকুয়া বাড়ি, হস্তিশুন্ড, বামরাইল, উজিরপুর, বরিশাল
সংগ্রহের সময় : ২০২৪
মোবাইল : ০১৭১১২৪৪১৪৫।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments