ডেস্ক রিপোর্ট: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর রাজনৈতিক পালাবদলের ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘আগস্ট ১৯৭৫’ মুক্তির অনুমতি দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসে ওটিটি প্ল্যাটফর্ম ‘সিনেবাজ’ এ সিনেমাটি মুক্তি পাবে। বৃহস্পতিবার প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া বিষয়টি জানিয়েছে।
বুধবার সিনেমাটি সেন্সর ছাড়পত্র পায় বলে নিশ্চিত করে প্রযোজক সেলিম খান জানান, ১৫ আগস্ট রাত ১২টা এক মিনিট ‘আগস্ট ১৯৭৫’ সিনেবাজ ওটিটি প্লাটফর্মে মুক্তি দেয়া হবে। সবাই বিনামূল্যে দেখতে পাবেন। এছাড়া সিনেমা হল খুললে ২০ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
এ সিনেমার প্রাথমিক নাম ছিল ‘১৯৭৫- অ্যান আনটোল্ড স্টোরি’; পরে নাম বদলে ‘আগস্ট ১৯৭৫’ রাখা হয়। বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের পরের ঘটনাকে উপজীব্য করে নির্মিত এ সিনেমায় বঙ্গবন্ধু পরিবারের কোনো সদস্যের চরিত্র রাখা হয়নি।
সিনেমায় সাংবাদিক, সাবেক সংসদ সদস্য বেবী মওদুদের চরিত্রে মাসুমা রহমান নাবিলা, বেবী মওদুদের মা হেদায়েতুন্নেসার চরিত্রে দিলারা জামান, তাজউদ্দীন আহমেদের চরিত্রে তৌকীর আহমেদ, তাজউদ্দীন আহমেদের স্ত্রী সৈয়দা জোহরা তাজউদ্দীনের চরিত্রে তানভীন সুইটি অভিনয় করেছেন। জিয়াউর রহমানের চরিত্রে আশরাফুল আশীষ, খন্দকার মোশতাক আহমেদের চরিত্রে শহীদুজ্জামান সেলিমসহ প্রায় ৭৫ জনের মত অভিনয়শিল্পী অভিনয় করেছেন।-ইত্তেফাক
ডেস্ক রিপোর্ট: সরকারের সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী রাত ৭টার পর মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের দাবি, এই সিদ্ধান্তের ফলে মার্কেটের ভেতর ...
ডেস্ক রিপোর্ট: টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (রাহুল ব্যানার্জি) আর নেই। রোববার (২৯ মার্চ ২০২৬) দিঘার অদূরে তালসারি সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হ ...
ডেস্ক রিপোর্ট: তার শুরুটা অভিনয় দিয়ে। অভিষেকটা হয়েছিল কলকাতায় রাজেশ তরফদারের হাত ধরে। এরপর এহতেশাম পরিচালিত রাজধানীর বুকে চলচ্চিত্রের মাধ্যমে প্রথম ঢাকাই চলচ্চিত্রে যাত্রা শুরু। একে অভিনয় করেন, আজ ...
স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের গৌরবময় ইতিহাস ও মুক্তিযুদ্ধের স্মৃতিকে স্মরণ করে সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।
বৃহস্পতিবার ( ...
সব মন্তব্য
No Comments