সচিবালয় উপস্থিতি স্বাভাবিক; সড়কে গণপরিবহন কম

প্রকাশ : 04 Aug 2024
সচিবালয় উপস্থিতি স্বাভাবিক; সড়কে গণপরিবহন কম

স্টাফ রিপোর্টার: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিন প্রশাসনের কেন্দ্র বিন্দু বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক উপস্থিতি স্বাভাবিক রয়েছে। রোববার ( ৪ আগষ্ট) সকাল ৯টার আগেই অন্যান্য দিনের মতো কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে আসতে থাকেন।

অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

অপরদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় সাধারণ পরিবহন খুব কম দেখা যাচ্ছে।আগারগাঁও, মিরপুর, গাবতলী, উত্তরা, রামপুরা, বাড্ডা, মহাখালী, মালিবাগ, মতিঝিল, সায়েদাবাদ, যাত্রবাড়িসহ বিভিন্ন এই চিত্র দেখা গেছে।আজ রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার ( ০৩ আগষ্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতা সমাবেশ থেকে সরকার পতনের এক দফা আন্দোলনের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

সম্পর্কিত খবর

;