উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষ্যে মৎস্য চাষীদের মাঝে খাদ্য উপকরন বিতরন করা হয়েছে। ২ সেপ্টেম্বর বৃহষ্পতিবার বিকেল ৪ টায় উপজেলা মৎস্য অফিসের সামনে ২১ জন চাষীদের মাঝে বিনামূল্যে মৎস্য খাদ্য বিতরন করেন উপজেলা সহকারী কমিশনার ভ‚মি জয়দেব চক্রবর্তী। প্রতিজন চাষীর মাঝে ১০ কেজি ফিড, ৩৫ কেজি চুন, ১শত কেজি খৈল বিতরন করা হয় । এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন প্রমূখ। উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল জানান মৎস্য চাষীদের মাছ চাষের উৎসাহ প্রদানের জন্য সরকারের প্রনোদনা অংশ হিসেবে মাছের খাবার ফিডসহ বিভিন্ন উপকরন প্রদান করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮ সাল) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা বর্তমানে যুগ্মসচিব পর্যায়ে কর্ ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'আজকের শিশুরা যদি আগামী দিনে নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।'আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ ...
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
সব মন্তব্য
No Comments