ডেস্ক রিপোর্ট : পুরানো ঢাকার আকাশে রঙ ছড়িয়েছে ঘুড়ি। আর বাড়ির ছাদে পথে পথে আনন্দে উদ্বেল মানুষ মেতে উঠেছিল ঘুড়ি ওড়ানোর আনন্দে। বেলা যত গড়িয়েছে পুরান ঢাকার আকাশে ততই হাওয়ায় উড়েছে রং বেরঙের ঘুড়ি। বাড়ির ছাদে ছাদে আনন্দ আয়োজন।
উৎসবমুখর পরিবেশে বাড়ির ছাদ থেকে ঘুড়ি ওড়ানো, আতশবাজি ফোটানো এবং মুখে কেরোসিন নিয়ে আগুন খেলাও খেলেছেন অনেকে। সব মিলিয়ে পুরান ঢাকা যেন সাকরাইনের আনন্দে মাতোয়ারা।
শেষ দিন শুক্রবার ছিল সাকরাইন উৎসব। ঘুড়ি ওড়ানোর ঐতিহ্যবাহী উৎসবকে পুরান ঢাকার বাসিন্দারা বলে সাকরাইন উৎসব। সাকরাইন উপলক্ষে দিনভর চলে ঘুড়ি ওড়ানো আর কাটাকাটির খেলা। সঙ্গে নাচ-গান আর শীতের পিঠাপুলি খাওয়া। আর সন্ধ্যায় শুরু হয় আতশবাজি, ফানুস উড়ানো আর কেরোসিন মুখে আগুনের হলকা ছোড়ার কসরত।
সন্ধ্যা নামতেই গানের সঙ্গে নাচ, আতশবাজি আর লেজার লাইটের খেলা ছিল প্রায় প্রতিটি ছাদেই। বিশেষ করে আতসবাজিতে রাঙা হয়ে ওঠে পুরো পুরান ঢাকার আকাশ। সন্ধ্যার ঠিক পরেই শুরু হয় কেরোসিন মুখে নিয়ে আগুনে খেলা।
পুরান ঢাকার বাসিন্দা ফারুক আহমেদ জানান, ছোটবেলা থেকে এই উৎসব করে আসছেন তারা। প্রতিবছর বন্ধুরা মিলে চাঁদা তুলে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করেন সাকরাইন উৎসব।
তিনি জানান, সারা দিন ঘুড়ি উড়ানোর পাশাপাশি পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের আয়োজন থাকে এই দিনে। এর পাশাপাশি ছাদে সাউন্ড বক্সে গান, ফানুস, আতশবাজি, পটকাসহ নানা আয়োজনে উদযাপন করা হয়।-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
ডেস্ক রিপোর্ট: ইউকে আর্টস কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশি আর্টিস্ট ডেভেলপমেন্ট এজেন্সি-বাডার সার্বিক তত্ত্বাবধানে ক্রিয়েটিভ আর্টিস্টস কমিশনের জন্য বিভিন্ন মাধ্যমের মোট ছয়জন শিল্পীকে বিজয়ী ঘোষণা করা হয়ে ...
সব মন্তব্য
No Comments