আবদুল্লাহ আল নোমান, ঠাকুরগাঁও: জেলার সদর উপজেলা চিলারং ইউনিয়নে ভুয়া দলিল দেখিয়ে জমি দখলের অভিযোগ উঠেছে আতিকুর রহমান সহ তার বাহিনীর বিরুদ্ধে। জমির মালিক জমিতে গেলে মোস্তাফা বাহিনী তাদের ধাওয়া করেন। এবং হুমকি স্বরূপ কথা বলতে থাকে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আতিকুর রহমান চিলারং ইউনিয়নের আখনগর বাজারের গোলাম মোস্তফার ছেলে।
পৈত্রিক সূত্রে জমির মালিক প্রফুল্ল রায় বলেন, আমার দাদা মথুর নার্থ নামে সিএস রেকর্ড আছে। দাদার ভোগ দখলকারী থাকা অবস্থায় মারা গেলে তার তিন ছেলের নামে এসএ খতিয়ানে প্রকাশিত হয়। উক্ত জমি আমরা খারিজ খতিয়ান করে নিয়েছি এবং নিয়মিত খাজনা পরিশোধ করে আসছি। জমিটি আমাদের বাড়ি হইতে ৫ কিমি: দুরে হওয়ার কারণে গোলাম মোস্তফার বাড়ির সন্নিকটবর্তী হওয়ায় তারা বর্গা আবাদ করতো। এরই মধ্যে তারা গোপনে একটি ভূয়া দলিল তৈরী করে আমাদেরকে তাড়িয়ে দেয় এবং এ কথাও বলে যে আমরা যদি ঐ জমি দখলে যাই তবে প্রাণে মেরে ফেলবে। আমরা ভীত হয়ে আজ রবিবার (২৬জুন) তাদের নামে ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছি।
অভিযোগ প্রসঙ্গে আতিকুর রহমানের কাছে জানতে চাইলে তিনি কথা রাজী হননি।
এব্যাপারে চিলারং ইউপি চেয়ারম্যান ফজলুল হক এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমি সংক্রান্ত নিয়ে ঝামেলার কথা শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নিবো।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানায় ওসি কামাল হোসেনের যোগাযোগ করা হলে তিনি বলেন, আখানগর বাজারে ভুয়া কাগজ দেখিয়ে জমি দখলের একটি অভিযোগ পেয়েছি। ঘটনা স্থালে পুলিশ গেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।
স্টাফ রিপোর্টার: ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনে গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, সে বিষয়ে ভারতকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন ...
স্টাফ রিপোর্টার: বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও জামায়াতসহ ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। নির্ধারিত সময়ের মধ্যে দলগুলোর অডিট রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি ...
স্টাফ রিপোর্টার: আধুনিক শিক্ষা ও ইসলামিক শিক্ষার সমন্বয় ছাড়া ভবিষ্যতে একটি নৈতিক, দক্ষ ও সুস্থ জাতি গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, যদি আধু ...
সব মন্তব্য
No Comments