ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি সরকার কর্তৃক ডিজেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাস-লঞ্চসহ জনপরিবহনের অযৌক্তিক ভাড়া বৃদ্ধির তীব্র প্রতিবাদ ও নিন্দা করেছেন। তারা বলেন, ডিজেলের দাম লিটার প্রতি ২৩% বাড়লেও পরিবহনে আসন প্রতি ভাড়া কোনো যুক্তিতেই ২৭% বাড়তে পারে না। আসন প্রতি ২৭% ভাড়া বৃদ্ধি দিনে দুপুরে ডাকাতির শামিল। তারা বলেন, সরকার বার বার পরিবহন মালিকদের সংগঠন ও তাদের লেজুড় পরিবহন শ্রমিক নেতাদের সমন্বয়ে গঠিত পরিবহন মাফিয়া সিন্ডিকেটের অন্যায় আবদারকে প্রশ্রয় দেয়ায় পুরো পরিবহন খাত নিয়ন্ত্রণহীন নৈরাজ্যে পতিত হয়েছে। তারা জোরজুলুম করে অযৌক্তিক ভাড়া আদায় বন্ধ করার জন্য সরকারকে কঠোর অবস্থান গ্রহণের দাবি জানান।
বার্তা প্রেরক
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আজ আমাদের দ্বিতীয় দফার লংমার্চ। ইতোমধ্যে অনেকের মাথা গরম হয়ে গেছে। মাথা গরম করবেন না, জনগণের গণদাবি মেনে নিন। ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় এখন সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। বৃহস্পতিবার (১৭ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, "আমরা কোনো সিন্ডিকেট চাই না, সুষ্ঠু শ্রমবাজারের পরিবেশ চাই। সমস্যা শুধু মালয়েশিয়ায় নয়, এশিয়া ও মধ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নীলফামারী জেলা শাখার বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দলের সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস ব ...
সব মন্তব্য
No Comments