কামরুজ্জামান শাহীন,ভোলা॥ ভোলায় জেলা গোয়েন্দা শাখা, পুলিশ কন্টোল রুম, ক্রাইম এন্ড অপস সহ ৬ থানার ওসিকে বদলি ও পদায়ন করা হয়েছে।
সোমবার (২৯ আগস্ট) বিকেলে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশ এ বদলি ও পদায়ন করা হয়।
আদেশে বলা হয়েছে ভোলা জেলায় নিম্মেবর্ণিত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গণকে পুণরাদেশ না দেয়া পযর্ন্ত তাদের নামের পার্শ্বে উল্লেখিত স্থানে জনস্বার্থে বদলি ও পদায়ন করা হল।
আদেশে ভোলা সদর মডেল থানার ওসি মো. এনায়েত হোসেনকে জেলা গোয়েন্দা শাখার ওসি, তজমুদ্দিন থানার ওসি এস এম জিয়াউল হককে ইন্সপেক্টর (ক্রাইম এন্ড অপস), ইনচার্জ পুলিশ কন্ট্রোলরুম মো. মাহবুবুর রহমানকে লালমোহন থানার ওসি, দৌলতখান থানার ওসি মো.বজলার রহমানকে ইনচার্জ পুলিশ কন্ট্রোলরুম, ইন্সপেক্টর (ক্রাইম এন্ড অপস) মো. আনোয়ারুল হককে দুলারহাট থানার ওসি, জেলা গোয়েন্দা শাখার ওসি শেখ মাহবুবুর রহমানকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক জেলা বিশেষ শাখা, বোরহানউদ্দিন থানার ওসি মো. শাহীন ফকিরকে ভোলা সদর মডেল থানার ওসি, চরফ্যাশন থানার ওসি মো. মনির হোসেন মিয়াকে বোরহানউদ্দিন থানার ওসি, দুলারহাট থানার ওসি মো. মোরাদ হোসেনকে চরফ্যাশন থানার ওসি ও লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদকে তজমুদ্দিন থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, এটি পুলিশ প্রশাসনের নিয়মিত বদলি ও পদায়ন। তাদের মধ্যে ভোলা সদর মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন ও তজমুদ্দিন থানার ওসি এস এম জিয়াউল হক বয়সে ৫৪ বছর পর্দাপন করেছেন।
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) হোসাইনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আ. হালিমের বিরুদ্ধে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার,নিজ হাতে ঘষামাজা সার্টিফিকেট, আর্থ ...
সব মন্তব্য
No Comments