স্টাফ রিপোটার: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, আবৃত্তি আমাকে বরাবরই আকর্ষণ করে। ছাত্রজীবন থেকেই আমি আবৃত্তির ভক্ত। বিশেষ করে প্রয়াত হাসান আরিফ ছিলেন আমার অন্যতম প্রিয় আবৃত্তিশিল্পী। জাতির ভবিষ্যৎ কাণ্ডারি শিশুদের নিয়ে ‘বাংলা আমার’ আবৃত্তি সংগঠন একটি অসাধারণ অনুষ্ঠান উপহার দিয়েছে, যা দেখে আমি সত্যিই মুগ্ধ ও অভিভূত হয়েছি। সংস্কৃতি কর্মীদের নিকট আমরা এ ধরনের পরিপাটি ও গোছানো অনুষ্ঠানই প্রত্যাশা করি।
প্রতিমন্ত্রী আজ বিকালে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ‘বাংলা আমার’ সংস্কৃতি চর্চা কেন্দ্র এর ৫ম বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘বাংলা আমার আবৃত্তি উৎসব ২০২৩’ ও ‘বাংলা আমার সম্মাননা ২০২৩’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান অতিথি বলেন, ত্রিশ লাখ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত এ বাংলা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, মহীয়সী নারী বঙ্গমাতাসহ আমাদের সকলের। সর্বোপরি, বঙ্গবন্ধুর নেতৃত্বে নয় মাসের মহান মুক্তিযুদ্ধের ফসল এ বাংলা। তাই আবৃত্তি ও সংস্কৃতি চর্চা কেন্দ্র ‘বাংলা আমার’ এর নামকরণ যথার্থ হয়েছে বলে আমি মনে করি। প্রতিমন্ত্রী আরো বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তৃণমূল পর্যায়ে সংস্কৃতির বিকাশ ও প্রসারে কাজ করে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে সংস্কৃতি চর্চার প্রসার ঘটাতে পারলে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হবে। তিনি এসময় ‘বাংলা আমার’ সংস্কৃতি চর্চা কেন্দ্রকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে বরেণ্য আবৃত্তিশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামকে ‘বাংলা আমার সম্মাননা ২০২৩’ এবং প্রতিশ্রুতিশীল আবৃত্তিশিল্পী ও সংগঠক মোঃ মুজাহিদুল ইসলামকে ‘বাংলা আমার প্রণোদনা ২০২৩’ সম্মাননা প্রদান করা হয়।
এছাড়া অনুষ্ঠানে বাংলা আমার বর্ষসেরা সদস্য হিসেবে তানিয়া আফসার এবং আরিফা বেগমকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
স্টাফ রিপোর্টার: প্রায় তিন দশক পর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তার মরদেহ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলি ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজ্যসভা থেকে ইস্তফা দিতে পারেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। সোমবার, ৯ জুন তাঁর পদত্যাগের জল্পনায় সরগরম দিল্লি ও কলকাতার রাজনৈতিক মহল। এর আগে সোমবার ...
বিনোদন ডেস্ক: আলোচিত উপস্থাপক দীপ্তি চৌধুরী বিয়ে করেছেন। শুক্রবার, ৫ জুন দুপুরে রাজধানীর বাংলা মোটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁর আকদ সম্পন্ন হয়েছে। চ্যানেল আইয়ের জনপ্রিয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী আবারও বাবা-মা হলেন। শুক্রবার ৫ জুন বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কন্যা সন্তানের আগমনের খবর নিশ্চিত করে ...
সব মন্তব্য
No Comments