বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রানীশংকৈল উপজেলার বাঁচোর ইউনিয়নের রাজোর শ্যামরাই মন্দিরের পাশে নবনির্মিত একটি বিল্ডিংয়ে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পরক্ষিত চন্দ্র রায় (২৮) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
নিহত পরক্ষিত চন্দ্র রায় বাঁচোর ইউনিয়নের চোপড়া গ্রামের শিরেন চন্দ্র রায়ের ছেলে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকাল থেকেই কাতিহার হাট শ্যামরাই মন্দিরের পাশে একটি নবনির্মিত বাড়িতে কাজ করছিল পরক্ষিত ।
বাড়ির নির্মাণ কাজে ব্যবহারীত রড কাটার মেশিনের তারে সংযোগ দেয়ার সময় অসাবধানতা বসত সে নিজেই বিদুতের তারে স্পর্শ করে জড়িয়ে পড়ে। সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রানিশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠোফোন বলেন এবিষয়ে থানায় ইউডি মামলার এজাহার জমা হয়েছে সূরত হাল শেষে লাশ পরিবারে হস্তান্তর করাহবে।
রাহাত সুমন, বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব ও ছাত্রলীগের সাতজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ ...
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা। ভোর ও সকালের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে। আজ (সোমবার ২৬ অক্টোবর) সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ...
মহাসিন মিঞা লিটন বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলা ভূমি অফিসে ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের অভিযোগের পর দুই কর্মচারীকে প্রত্যাহার করে বরিশালে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে এক গাড়িচালককে চাকরি থেকে অব্যাহতি দে ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টায় আর্থ-সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান চারু ফাউন্ডেশন বাংলাদেশের নতুন শাখার কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক ...
সব মন্তব্য
No Comments